মুখ্যমন্ত্রীর 'হুমকি'কে পরোয়া না করে গণইস্তফার রাস্তায় সাগর দত্ত মেডিক্যাল কলেজের চিকিৎসকরা
মুখ্যমন্ত্রী সময় দিয়েছিলেন বিকেল ৪ টে পর্যন্ত। তার মধ্যে গোটা পরিস্থিতি স্বাভাবিক করার ডাক দিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী সময় দিয়েছিলেন ৪ ঘণ্টা। তার মধ্যে গোটা পরিস্থিতি স্বাভাবিক করার ডাক দিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিকেল নাগাদ পরিস্থিতি সুষ্ঠু হওয়া তো দূরের কথা, এনআরএস ঘিরে পরিস্থিতি কার্যত রণক্ষেত্রের চেহারা নিতে শুরু করেছে । এদিকে, সাগর দত্ত মেডিক্যাল কলেজে মুখ্যমন্ত্রীর বক্তব্যের খবর পৌঁছতেই সেখানে গণ হারে ইস্তফা দেওয়া শুরু হয়ে যায়।

এখনও পর্যন্ত সূত্রের খবর, সাগর দত্ত মেডিক্যাল কলেজে ১৮ জন চিকিৎসক ইস্তফা দিয়ে দিয়েছেন। তাঁদের ইস্তফা পত্র পৌঁছে গিয়েছে হাসপাতাল সুপার থেকে রাজ্যের স্বাস্থ্য সচিবের কাছে। এদিকে, হাসপাতালে একসঙ্গে এতজন চিকিৎসকের ইস্তফার জেরে ৩ টি পর পর বিভাগে সমস্যা তৈরি হয়েছে নতুন করে। কার্যত ভেঙে পড়েছে সেখানের পরিষেবা। চিকিৎসকদের দাবি, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁরা পরিবারের একমাত্র সদস্য যাঁরা রোজগার করেন। তাঁদের যদি কিছু হয়ে যায়, তাহলে পরিবারের দায়িত্ব কে নেবেন?
জানা গিয়েছেস সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের যে সমস্ত চিকিৎসকরা ইস্তফা দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন, ৩ জন রেসিডেন্সিয়াল মেডিক্যাল অফিসার, ৩ জন অ্যাসোসিয়েট প্রফেসর, একজন প্রফেসর। সবমিলিয়ে ক্রমেই সংকটজনক হয়ে উঠছে, মেডিক্যাল কলেজের পরিস্থিতি।












Click it and Unblock the Notifications