এনআইএ-র জালে ফেরার মাওবাদী নেতা, হুগলি থেকে গ্রেফতার

অবশেষে এনআইএ-র জালে ধরা পড়ল ওয়ান্টেড মাওবাদী নেতা মনোজ চৌধুরী। হুগলি থেকে শনিবার তাকে গ্রেফতার করে এনআইএ-র অফিসাররা।

অবশেষে এনআইএ-র জালে ধরা পড়ল ওয়ান্টেড মাওবাদী নেতা মনোজ চৌধুরী। হুগলি থেকে শনিবার তাকে গ্রেফতার করে এনআইএ-র অফিসাররা। রাঁচির আদালতে পেশ করা হলে ৫ দিনের এনআইএ হেফাজত দেওয়া হয়েছে। মাওবাদী শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ ছিল তার।

এনআইএ-র জালে ফেরার মাওবাদী নেতা

এনআইএ-র জালে মাওবাদী নেতা
শনিবার হুগলিতে এনআইএ-র জালে ধরা পড়ল মাওবাদী নেতা মনোজ চৌধুরী। দীর্ঘদিন ধরে হুগলিতে আত্মগোপন করেছিলেন তিনি। আদতে তিনি ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা। শীর্ষ মাওবাদী নেতাদের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর। মাওবাদী সংগঠনের জন্য টাকা পয়সা সংগ্রহ থেকে শুরু করে তাদের কোষাগার দেখভালের কাজ করতেন তিনি।

২০১৮ সালে ঝাড়খণ্ডে ১৫ মাওবাদী নেতাকে গ্রেফতার করার পর প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল এনআইএ। সেই ঘটনার তদন্তে নেমেই মনোজ চৌধুরীর নাম প্রকাশ্যে আসে। মনোজ মাওবাদীদের হয়ে অস্ত্রপাচারের কাজও করত। তার বিরুদ্ধে চার্জশিটও দিয়েছে এনআইএ। তদন্তকারীরা জানতে পেরেছেন মাওবাদীদের গিরিডিতে অস্ত্র পৌঁছে দেওয়ার কাজ করতেন তিনি। গত ৩ বছর ধরে পুলিস এবং এনআইএ তার সন্ধানে হন্যে হয়ে ঘুরছে। হুগলিতে তিনি আত্মগোপন করে আছে খবর পেয়ে শনিবার সেখানে হানা দেয় এনআইএ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+