জমি নিয়ে বিবাদের জেরে পুরুষাঙ্গ কেটে খুন দক্ষিণ ২৪ পরগনায়

এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে খুন করার অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার হোমরা পলতা গ্রামে।

জমি নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে খুন করার অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার জীবনতলা থানার হোমরা পলতা গ্রামে। মৃতের নাম বনমালী হালদার, ৫০।

জমি নিয়ে বিবাদের জেরে পুরুষাঙ্গ কেটে খুন দক্ষিণ ২৪ পরগনায়

রবিবার রাতে তার বাড়িতে ঢুকে তার প্রতিবেশী ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেয় বলে অভিযোগ। রাতে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে যে অভিযুক্ত ব্যক্তি পলাতক। মৃতের স্ত্রী একটি অভিযোগ দায়ের করেছেন। তার বয়ানও খতিয়ে দেখছে পুলিশ।

বনমালী হালদারের সাথে তার প্রতিবেশী র দির্ঘ দিন ধরে বিবাদ চলছে। রবিবার সকালেও তাদের মধ্যে বচসা হয়।

পুলিশ জানিয়েছে যে রাতে যখন বনমালী ঘুমিয়ে ছিলেন সেই সময় অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢোকে এবং ঘুমিয়ে থাকা বনমালী কে পাশের ঘরে নিয়ে গিয়ে তার যৌনাঙ্গ কেটে দেয়।

কী করে ওই ব্যক্তি ঘরে ঢোকে এবং তার স্বামী কে তুলে নিয়ে গেলেও মহিলা বুঝতে পারছেন না তা নিয়ে সন্দেহ আছে পুলিশের। তাই তার বয়ান খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+