করোনা মোকাবিলায় জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
করোনা মোকাবিলায় জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
নোভেল করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে রাজ্যের পরিস্থিতির কথা বিশদ জানতে চেয়ে শুক্রবার নবান্নে জরুরি বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন সেই বৈঠকে।

রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, WHO ইতিমধ্যেই এমারজেন্সি জারি করেছে। প্রায় ১ লক্ষ ৯২ হাজার জনের স্ক্রিনিং করা হয়েছে, পরীক্ষা করা হয়েছে। ১৯ টি দেশ থেকে ফেরা ১৫৪১ জন পর্যটকেরও পরীক্ষা হয়েছে। ২৩৪ জনকে আইসোলেশনে রাখা হয়েছিল। কিন্তু সবই নেগেটিভ। কারও শরীরেই করোনা ধরা পড়েনি। এখন ৩ জন ভরতি রয়েছেন বেলেঘাটা আইডি হাসপাতালে।'
কলকাতার সবকটি সরকারি হাসপাতালের পাশাপাশি রাজ্যের প্রায় সমস্ত জেলা হাসপাতালেই করোনা চিকিৎসার পরিকাঠামো তৈরি করা হচ্ছে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যের একটি কলসেন্টার নং ও রাজ্য সরকারের তরফে একটি হেল্পলাইন নং চালু করা হয়েছে - কলসেন্টার নং - ১৮০০-৩১৩-৪৪-২২, রাজ্যের হেল্পলাইন - ০৩৩-২৩৪১-২৬০০












Click it and Unblock the Notifications