করোনার সঙ্গে যুদ্ধে ফ্রন্টলাইন ওয়ার্কারের মৃত্যুতে মিলবে চাকরি! কাদের সুযোগ, ঘোষণা মমতার সরকারের
রাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ। এর সঙ্গে লড়াই করে চলেছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ ফ্রন্টলাইন ওয়ার্কাররা। এবার তাঁদের জন্য বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে।
রাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ। এর সঙ্গে লড়াই করে চলেছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী-সহ ফ্রন্টলাইন ওয়ার্কাররা। এবার তাঁদের জন্য বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে। বুধবার এক নির্দেশিকায় বলা হয়েছে, কোনও ফ্রন্টলাইন ওয়ার্কার মারা গেলে, সেই পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে।

জারি রাজ্য সরকারের নির্দেশিকা
রাজ্য সরকারের অর্থ দফতরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি কর্মীদের মধ্যে যাঁরা ফ্রন্টলাইন ওয়ার্কার, সেইসব স্থায়ী ও অস্থায়ী কর্মীদের পরিবারের জন্য এই সুযোগ। শুধু মৃত্যুই নয়, পঙ্গু হয়ে গেলেও এই সুবিধা পাওয়া যাবে।

কারা পাবেন সুযোগ
সরকারি চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল কর্মী, স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সাফাই কর্মী, সিভিক পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা এই সুবিধা পাবেন।

গ্রুপ সি ও গ্রুপ ডিতে চাকরি
শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে গ্রুপ সি ও গ্রুপ ডি-তে এই নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

বিমার ঘোষণা হয়েছিল আগেই
কোনও ফ্রন্টলাইন ওয়ার্কারের মৃত্যুতে এর আগে রাজ্য সরকারের তরফ থেকে বিমার ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল ১০ লক্ষ টাকা করে বিমার সুবিধা পাওয়া যাবে।












Click it and Unblock the Notifications