'দিশাহীন', এই বাজেট বিজেপিকে জেতানোর পুরস্কার, তীব্র কটাক্ষ মমতার
দিশাহীন বাজেট। টুইটে এমনই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বাজেট টুইটে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেছেন, এই বাজেটের কোনও দিশা নেই। লক্ষ্যহীন বাজেট পেশ করেছেন মোদী সরকার।
দিশাহীন বাজেট। টুইটে এমনই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বাজেট টুইটে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেছেন, এই বাজেটের কোনও দিশা নেই। লক্ষ্যহীন বাজেট পেশ করেছে নরেন্দ্র মোদী সরকার। জিনিসের দাম বাড়ার পথ সুগম হয়েছে। পেট্রোল, ডিজেলে সেজ বাড়ানোয় তেলের দাম যে বাড়বে তা আগেই জানিয়েছেন অর্থনীতিবিদরা। যার জেরে পেট্রোপণ্যের দামও দ্বিগুণ হবে।

রাজ্যের মুখ্যমন্ত্রী টুইটে অভিযোগ করেছেন, সাধারণ মানুষ এই বাজেটে বিপাকে পড়বে। জিনিসের দাম অগ্নিমূল্য হবে। পরিবহণ খরচ বাড়বে। সকারণে খাদ্যদ্রব্যের দামও বাড়বে। ভোগান্তি হবে সাধারণ মানুষের। এই বাজেটকে ভোটের পুরস্কার বলেই দাবি করেছেন মমতা। যে বিপুল ভোটে বিজেপি এবার জয়ী হয়েছে সেই ভোটারদের সনতুষ্ট করতেই বাজেট পেশ করেছেন। যে একাধিক দাবি করা হয়েছে তার অধিকাংশই ফাঁকা বলে মনে করছেন তিনি।
কংগ্রেস নেতা অধীর চৌধুরীও মোদীর বাজেটেকে দিশাহীন বলে দাবি করেছেন। তিনি বলেছেন নতুন কিছু নেই এই বাজেটে। নতুন বোতলে পুরনো মদ পরিবেশন করার মতোই পুরনো প্রকল্প গুলিকে নতুন মোড়কে সাজিয়ে পেশ করেছেন তিনি।
-
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন










Click it and Unblock the Notifications