মোদী এবং অমিত শাহ পরস্পর বিরোধী কথা বলছেন, এনআরসি নিয়ে আক্রমণ মমতার

মোদী এবং অমিত শাহ পরস্পর বিরোধী কথা বলছেন, এনআরপি নিয়ে আক্রমণ মমতার

এনআরপি আর এনআরসি নিয়ে মোদী এবং অমিত শাহ পরস্পর বিরোধী কথা বলছেন, এমনই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় সিএএ বিরোধী জনসভা থেকে মোদী এবং অমিত শাহের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে মমতা বলেন, বিজেপির থেকে বড় প্রতারক আর নেই। এই রাজনৈতিক দলের উদ্দেশ্য নিয়ে মানুষের সচেতন হওয়া জরুরি বলে জানিয়েছেন মমতা।

মোদী ও শাহের পরস্পর বিরোধী মন্তব্য

মোদী ও শাহের পরস্পর বিরোধী মন্তব্য

তৃণমূল কংগ্রেস নেত্রী অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনআরসি নিেয় পরস্পর বিরোধী কথা বলছেন। তিনি অভিযোগ করেছেন একদিকে মোদী যখন বলছেন গোটা দেশে এনআরসি করা নিেয় কোনও প্রস্তাব বা পরিকল্পনা হয়নি। তখন অমিত শাহ গোটা দেশে এনআরসি করার কথা বলছেন। কাজেই কে সত্যি কথা বলছেন সেটা বোঝা যাচ্ছে না। মোদী এবং অমিত শাহ মানুষের মধ্যে দ্বিধা তৈরি করে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন মমতা।

দিল্লির রামলীলা ময়দানে মোদীর ঘোষণা

দিল্লির রামলীলা ময়দানে মোদীর ঘোষণা

দিল্লির রামলীলা ময়দানের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন দেশে এনআরসি নিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে। এনআরসি গোটা দেশে চালু করার মতো কোনও পরিকল্পনা এখনও সরকার নেয়নি। দেশে কোনও ডিটেনশন সেন্টারও তৈরি হচ্ছে না বলে দাবি করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু তারপরেই কর্নাটকে ডিটেনশন সেন্টার খোলার খবর প্রকাশ্যে আসে। জানুয়ারিতেই খুলছে সেই ডিটেনশন সেন্টার।

অমিত শাহের ঘোষণা

অমিত শাহের ঘোষণা

এদিকে শীতকালীন অধিবেশন শুরুর পরেই সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন গোটা দেশে এনআরসি করা হবে। শুধু সংসদেই নয় ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়েও তিনি এনআরসি নিয়ে সরব হয়েছিলেন। তার ফর মিলেছে ভোট বাক্সে।

মমতার হুঁশিয়ারি

মমতার হুঁশিয়ারি

তৃণমূল কংগ্রেস নেত্রী হুঁশিয়ারি িদয়ে বলেছেন, যতদিন িতনি বেঁচে আছেন রাজ্যে এনআরসি লাগু হতে দেবেন না। রাজ্যে সিএএ এবং এনআরসি চালু করে বিভেদের রাজনীতি বিজেপিকে করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা। বাংলায় কোনও ডিটেনশন েসন্টারও তিনি তৈরি হতে েদবেন না বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+