শিল্পে বিনিয়োগ আনতে কাল সিঙ্গাপুর রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী

মমতা
কলকাতা, ১৬ অগস্ট: শিল্পে বিনিয়োগ টানতে আগামীকাল অর্থাৎ রবিবার পাঁচদিনের সিঙ্গাপুর সফরে রওনা হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব সঞ্জয় মিত্র ছাড়াও তাঁর সফরসঙ্গী হচ্ছেন টলিউডের কয়েকজন পরিচিত মুখ। ২১ অগস্ট তিনি ফিরে আসবেন।

বামফ্রন্ট জমানায় শিল্পক্ষেত্রে যে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছিল, তা বর্তমান রাজ্য সরকার কাটিয়ে তুলেছে বলে সম্প্রতি দাবি করেছেন অমিত মিত্র। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গে এখন শিল্পে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। রঘুনাথপুর অনিল আম্বানি সিমেন্ট কারখানা তৈরি করবে। পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগে সিমেন্ট ব্যবসার প্রসার ঘটাচ্ছে ইমামি গোষ্ঠী। সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগে সার কারখানা তৈরি করছে ম্যাট্রিক্স। আরও কিছু প্রকল্প পরিকাঠামোগত সমস্যার কারণে আটকে রয়েছে। সেইগুলি ইতিমধ্যে সমাধানের চেষ্টা হয়েছে বলে জানান তিনি। টাটা মেটালিক্স, টাটা কনসালটেন্সি সার্ভিসও এখানে ব্যবসা সম্প্রসারণ করছে বলে জানান তিনি।

সিঙ্গাপুরে গিয়ে রাজ্যের এই 'ইতিবাচক' ছবিকেই তুলে ধরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশি শিল্পপতিদের অনুরোধ করবেন পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে।

#Bengal CM leaves for Singapore on Sunday... Dr Amit Mitra speaks | http://t.co/mjKjr0wQFs pic.twitter.com/yzbTtLMCZ7
— AITC (@AITCofficial) August 16, 2014

যদিও বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। তাদের মতে, এটা জনগণের করের টাকায় 'প্রমোদভ্রমণ' ছাড়া আর কিছুই নয়। তাই টলিউডের অভিনেতা, পরিচালকদের সঙ্গে করে নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+