বন্যা পরিস্থিতিতে উত্তরবঙ্গ গেলেন মমতা, কেন্দ্রের প্রতি ফের খোঁচা
উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি। ঝটিকা সফরে উত্তরবঙ্গ গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে কলকাতা উত্তরবঙ্গ উড়ে গেলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের প্রতি আরও একবার ক্ষোভ দেখা দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়।
ধারাবাহিকভাবে উত্তরবঙ্গে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। পাশাপাশি নেপালেও প্রবল বৃষ্টি, বন্যা দেখা দিয়েছে। তার জেরে উত্তরবঙ্গের নদীগুলিতে জল বাড়ছে। উত্তরবঙ্গে উপর থেকে জল আসছে। নেপালের কোশি নদী থেকে জল ঢুকছে বাংলায়। এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

ফারাক্কা ব্যারাজ থেকে জল ছাড়া হয়েছে। তার জেরে নদীগুলিতে জল বাড়ছে। ফরাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ায় প্লাবণ দেখা দিয়েছে। অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। আজ সকালেই রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন। অন্যান্য সরকারি আধিকারিকরাও উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখছেন।
আজ বিকেলেই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কন্যায় বৈঠক করবেন। পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি আলোচনা করবেন আধিকারিকদের সঙ্গে। বিভিন্ন জেলার আধিকারিকরা উপস্থিত থাকবেন। যারা আসতে পারবেন না, ভিডিও কনফারেন্সে উপস্থিত থাকবেন। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তিনি। এই কথা বলেছেন তিনি।
দক্ষিণবঙ্গে বন্যা হয়েছে ডিভিসির জল ছাড়ার কারণে। উত্তরবঙ্গে নদীগুলিতে জল বাড়ছে। তার উপর ফরাক্কা ব্যারাজ থেকে জল ছাড়া হয়েছে। নেপালের বন্যার কারণে উপর জল নামছে। দুর্গতদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিন বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপির দিকেও মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কিছুই করেন না তারা। ভোটের সময় তারা কেবল আসেন। পুরো উত্তরবঙ্গ ভাসছে। বন্যার জন্য বাংলা কেন্দ্রের কাছ থেক্ব কোনও আর্থিক সাহায্য পায় না। এই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় একাধিক জায়গায় ধস নেমেছে। ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গা বন্ধ রয়েছে। এই বিষয়েও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেনাবাহিনীর সঙ্গেও আজ কথা হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। সেনাবাহিনীও রাস্তা ব্যবহার করে। ফলে দ্রুত রাস্তা সচলের ব্যবস্থা করতে হবে। জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications