বিজেপির ফেট্টি বাঁধলেই নাগরিকত্ব! যোগীকে নিশানায় মমতা প্রশ্নে নাগরিক-বিধি
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ১৩০ কোটির নাগরিকত্ব চাই, তোমরা শুধু ৩১ হাজার মানুষকে নাগরিকত্ব দিতে চাইছ কেন? আসলে বিজেপি ফেট্টি বাঁধলেই নাগরিকত্বের নামাবলী দেওয়া হচ্ছে।
কালো টাকার কারবারিদের নাগরিকত্ব দিতে চায় বিজেপি। তাই তাড়াহুড়ো করে যোগী রাজ্যে সিএএ লাগু করা হচ্ছে। সরাসরি যোগী রাজ্যের দিকে আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা ১৩০ কোটির নাগরিকত্ব চাই, তোমরা শুধু ৩১ হাজার মানুষকে নাগরিকত্ব দিতে চাইছ কেন? আসলে বিজেপি ফেট্টি বাঁধলেই নাগরিকত্বের নামাবলী দেওয়া হচ্ছে।

রানি রাসমণি অ্যাভিনিউয়ে ছাত্রদের ধরনা মঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে একহাত নেন মমতা। প্রশ্ন তোলেন, এই আইন কি দেশের মানুষকে তাড়িয়ে কালো টাকার কারবারিদের নাগরিকত্ব দিতেই লাগু করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, নাগরিকত্ব আইন কি বৈধ নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া ষড়যন্ত্র? নাকি বিজেপির স্পনসর করা বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার ষড়যন্ত্র?
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিএএ-এনপিআর-এনআরসি আসলে একে অপরের সঙ্গে যুক্ত। এ কথা বুঝতে হবে। যোগী আদিত্যনাথ সরকারের সবার প্রথম সিএএ লাগু করা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন এত তাড়াহুড়ো, সিএএ নিয়ে স্পষ্ট আইনই এখনও তৈরি হয়নি। এর মধ্যেই যোগী সরকার একাই ৩১ হাজার উদ্বাস্তু খুঁজে ফেলেছে।
এদিন মোদীর সঙ্গে বৈঠক প্রসঙ্গেও সমালোচনার জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, অতিথি আপ্যায়নই বাংলার রীতি। তোমরা আমাদের ঢুকতে দাওনি টিকই, কিন্তু আমরা অতিথিদের সম্মান করি। আমরা শত্রুদের সঙ্গে রাস্তা দেখা হলেও কথা বলি। আমায় মারলেও আমি ক্ষমা করে দিই।












Click it and Unblock the Notifications