‘সারদার গলার লকেট’,....বিজেপি প্রার্থীকে তীব্র তোপ মমতার
বিজেপি একটা চোরেদের পার্টি। বাবুল সুপ্রিয়, লকেটের বিরুদ্ধে কোনও মামলা হয় না। লকেট আসলে সারদার গলার লকেট। বিজেপি যদি এতই ভাল দল হয়, তাহলে স্থানীয় প্রার্থী খুঁজে পেল না বিজেপি।
রাত পোহালেই তৃতীয় দফার নির্বাচন। আর সেই নির্বাচনের আগেও ভাঙা পা এবং হুইল চেয়ারে বসে একের পর এক প্রচার চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রচার কর্মসূচি রয়েছে দুই জেলায়। হুগলির চুঁচুড়া, চণ্ডীতলা ও উত্তরপাড়া বিধানসভার কোন্নগর ছাড়াও আজ সোমবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে জনসভা করবেন তৃণমূল নেত্রী। আগামী শনিবার এই ৪ কেন্দ্রেই ভোট আছে। তার আগে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সভা থেকেই বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন নেত্রী। সারদা নিয়ে বিস্ফোরক তিনি।

সারদা ইস্যুতে লকেটকে তীব্র আক্রমণ
সারদা নিয়ে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির সভা থেকে সোমবার তৃণমূল নেত্রী বলেন, বাবুল সুপ্রিয় একদিন বলেছিল সারদা হচ্ছে রোজভ্যালির প্রথম রোজ। লকেট তো সারদার গলার লকেট। লকেট হয়ে ঘুরে বেড়ায়। এদের বিরুদ্ধে কোনও কেস নেই, এরা এমপি হবে, এমএলএ হবে। চুঁচুড়ার সভা থেকে আক্রমণ মমতার। একই সঙ্গে তিনি বলেন, বিজেপি একটা চোরেদের পার্টি। বিজেপি যদি এতই ভাল দল হয়, তাহলে স্থানীয় প্রার্থী কেন খুঁজে পেল না বিজেপি। তাঁর এই মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ঘটনায় পালটা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়।

হার জেনে হতাশার বহিঃপ্রকাশ
মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন অভিযোগের তীব্র প্রতিক্রিয়া জানান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারপ হয়ে গিয়েছে। আর সেই কারনেই এমন বকছেন। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন লকেট। বলেন, উনি যে মন্তব্য করেছেন তার প্রমাণ করতে পারবেন তো? না হলে মাণহানিরও মামলার হুঁশিয়ারি। তবে বিজেপি প্রার্থী মনে করেন, হার জেনে হতাশায় ভুগছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই হতাশা থেকেই বহিঃপ্রকাশ ঘটতে চলেছে বলে দাবি নেত্রীর।

জেশপ কারখানার মালিক বিজেপি
হুগলিতে দাঁড়িয়ে কেন্দ্রকে তীব্র তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকি বাংলায় কলকারখানা বন্ধ হওয়ার পিছনেও কেন্দ্রকেই দায়ি করেন মমতা। তিনি বলেন, অনেক কলকারখানা বন্ধ হয়েছে কেন্দ্রীয় সরকারের জন্য। জেশপ সংস্থা খোলার জন্য কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছি। কারখানার মালিক বিজেপি হয়ে গিয়েছে। তাই বিজেপি কিছু করছে না বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এখানকার শ্রমিকদের আমরা ১০ হাজার টাকা করে দি। আমরা ডানলপ, জেশপ অধিগ্রহণ করতে চাই। কেন্দ্রীয় সরকারকে বলে লাভ হয়নি বলে দাবি তাঁর।

ভয় পেলে এজেন্ট নয়!
দাঙ্গা করলে আমাদের পাঙ্গা নিতে হবে। এমনটাই হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ভোটের ৪৮ ঘণ্টা আগে পুলিশ নিয়ে গিয়ে অত্যাচার করবে। ভয় পাবেন না। আশ্বাস মমতার। তিনি বলেন, আমাকে মেরে ফেললেও আমি ভোট দি। মেয়েদের এজেন্ট করে দিন। মেয়েরা জোট বাঁধলে কিন্তু পরিস্থিতি পাল্টে যাবে। বিজেপি-কে শক্তি থাকলেও এক ইঞ্চি জমি ছাড়ব না। বেশি চিন্তা করবেন না। আমাদের সরকার আসছে। বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে যাঁরা গুন্ডামি করে, তাঁদেরকে চিহ্নিত করবই। ওঁদের গুন্ডামি করতে দেবেন না।

শিক্ষক নিয়োগ নিয়ে আশ্বাস
উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সরকার কি কি কাজ করেছে সেই সংক্রান্ত তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরেন নেত্রী। একই সঙ্গে আগামীদিনে এই সরকার থাকলে কি কি কাজ করা হবে তা তুলে ধরেন মমতা। বলেন, দিদি থাকলে সব চলবে না হলে বন্ধ করে দেবে, কখনও মানুষে মানুষে ভেদাভেদ করতে দিইনি। ভুলে যান কে কোথায় প্রার্থী, মনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাইলে জেতাতে হবে। একই সঙ্গে আগানিদিনে ইংরাজি মিডিয়াম স্কুল করব, ডবল ডবল শিক্ষক থাকবে। ফের একবার বললেন মমতা
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications