বাংলায় বিজেপিকে নিয়ে এসেছে সিপিএমই, বিষ্ণুপুরের সভা থেকে বাম-রামকে একযোগে আক্রমণ মমতার

বাংলায় বিজেপিকে নিয়ে এসেছে সিপিএমই, বিষ্ণুপুরের সভা থেকে বাম-রামকে একযোগে আক্রমণ মমতার

বিষ্ণুপুরের সভা থেকে এক যোগে বিজেপি এবং সিপিএমকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বিেজপিকে বাংলায় নিয়ে এসেছিল তৃণমূল কংগ্রেস। এদিকে বাম-কংগ্রেেসর দাবি এক সময় বিজেপির জোরেই বাংলায় অস্তিত্ব টিকিয়ে রেখেিছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বামেদের শিবিের ধাক্কা আনতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছিল বিজেপি। বিষ্ণুপুরের প্রচার মঞ্চ থেকে বাম আমলে জঙ্গলমহলে অশান্তি লেগেই থাকত। মাওবাদীদের গতিবিধি অনেক বেশি ছিল সেসময়। তৃণমূল কংগ্রেস সরকার আসার পর শান্ত হয়েছে জঙ্গলমহল।

বিষ্ণুপুরে সভা মমতার

বিষ্ণুপুরে সভা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করলেন বিষ্ণুপুরে। সেই সভা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়েছেন। তিনি বলেছেন আগে প্রধানমন্ত্রী পদটাকে তিনি সম্মান করতেন। কিন্তু মোদী সেই সম্মানকে নষ্ট করছে। মোদী এতো মিথ্যেবাদী যে প্রধানমন্ত্রী পদটার উপর বিশ্বাস চলে যাচ্ছে মানুষের। এত মিথ্যেবাদী প্রধানমন্ত্রী আগে তিনি দেখেননি বলে অভিযোগ করেছেন মমতা। একের পর এক মিথ্যে প্রতিশ্রুতি িদয়েছে মোদী সরকার দাবি মমতার।

বিনামূল্যে গ্যাস দাবি

বিনামূল্যে গ্যাস দাবি

মোদী সরকার ক্ষমতায় আসার পর ৮০০ টাকা দাম হয়েছে গ্যাসের। মাসে ১৬০০ টাকা দিয়ে গ্যাস কিনে সংসার চালােত হচ্ছে মানুষকে। ২ টাকা কিলো চাল এমনকী বিনা মূল্যে চাল দিলেও গ্যাস কিনতেই পকেট ফাঁকা হয়ে যাচ্ছে মানুষের। তাই বিনামূল্যে গ্যাস দেওয়ার দাবি জানিয়েছেন মমতা। প্রসঙ্গ উল্লেখ্য রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন মমতা। ইস্কুটার চালিেয় চমক ধরিয়েছেন তিনি। নারী দিবসে সিলিন্ডার নিয়ে মিছিল করেছেন তিনি।

বিজেপিকে নিশানা

বিজেপিকে নিশানা

বিষ্ণুপুরের সভা থেকে মমতা অভিযোগ করেছেন বাংলায় বিজেপিকে নিয়ে এসেছে সিপিএমই। জঙ্গলমহলে বাম আমলে হিংসা আর মাওবাদীরা ছাড়া আর কেউ ছিল না। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর সব বদলে গিয়েছে। জঙ্গলমহলে শান্তি ফিরে এসেছে। এদিকে আগেই কংগ্রেস দািব করেছে তৃণমূল কংগ্রেস বিজেিপর বি টিম। কারণ তৃণমূলকে বাংলায় টিকিয়ে রাখতে সাহায্য করেছিল বিজেপি। বাম দুর্গে ফাটল ধরাতে মমতাকে সাহায্য করেছিল বিজেপি।

মমতাকে নিশানা মোদীর

মমতাকে নিশানা মোদীর

এদিকে কাঁথির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বহিরাগত বলে বাংলার অপমান করছেন। রবীন্দ্র নাথ, বঙ্কিমের রাজ্যে কেউ বহিরাগত নয়। সকলে ভারতবাসী। ২ মে বাংলার মানুষ মমতাকে দরজা দেখিয়ে দেবে বলে হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+