Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

...১১৪৯ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল, ছড়া কেটে মোদী সরকারকে কটাক্ষ মমতার

বল কী নন্দলাল! ...১১৪৯ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এলপিজি গ্যাসের দামের লাগতার বৃদ্ধির পর এভাবেই ছড়া কেটে কেন্দ্রের মোদী সরকারকে কটাক্ষ করলেন বাংলার মুখ্যমন্রীল্ মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় আম্বেদকর মুর্তির পাদদেশে ধরনাতেও তুলে ধরা হল এই থিম।

গ্যাসের দাম বৃদ্ধি, মোদী সরকার উদাসীন

গ্যাসের দাম বৃদ্ধি, মোদী সরকার উদাসীন

এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম লাগাতার বৃদ্ধি পাচ্ছে। সারা দেশে লক্ষ লক্ষ মানুষ তার ফলে প্রভাবিত হচ্ছে। তবুও প্রধানমন্ত্রীর ভ্রূক্ষেপ নেই বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার উদাসীনতা ছাড়া আর কিছুই প্রদর্শন করেনি।

...১১৪৯ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল

...১১৪৯ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল

বুধবার কলকাতায় আম্বেদকর মূর্তির কাছে ধর্না মঞ্চ থেকেও তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই এলপিজি গ্যাস ও চালের দাম নিয়ে ছড়া কেটে কটাক্ষ করলেন কেন্দ্রের মোদী সরকারকে। বললেন, বল কী নন্দলাল, ১১৪৯ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল।

মোদী সরকারকে নন্দলাল বলে কটাক্ষ বিধানসভায়

মোদী সরকারকে নন্দলাল বলে কটাক্ষ বিধানসভায়

এর আগেও গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএ ইস্যুতে সরকারি কর্মচারীদের উদ্দেশে বিধানসভরা বক্তৃতায় তিনি বলেছিলেন, নন্দলালদের আর কত লাগবে? গ্যাসের দাম বৃদ্ধিতে মোদী সরকারকে নন্দলাল বলে কটাক্ষ করেছিলেন সেবারও।

কেন্দ্রীয় সরকারকে নন্দলাল আখ্যা সিঙ্গুরের মঞ্চে

কেন্দ্রীয় সরকারকে নন্দলাল আখ্যা সিঙ্গুরের মঞ্চে

তারপর মঙ্গলবার সিঙ্গুরের পথশ্রী-রাস্তাশ্রীর শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চ থেকেও তিনি গর্জে উঠেছিলেন। কেন্দ্রীয় সরকারকে নিশানা করে নন্দলাল আখ্যা দিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার বন্ধু সরকারকে বলতে চাই। বন্ধু মানে জানেন তো! শত্রু তো আর বলতে পারি না। খারাপ শোনায়। এটা সৌজন্য।

মমতা দিচ্ছে বিনা পয়সর চাল, মোদীর গ্যাস ১১৪৯

মমতা দিচ্ছে বিনা পয়সর চাল, মোদীর গ্যাস ১১৪৯

তারপর বলেন, মা-বোনেরা শুনুন, ওঁদের বলবেন, বলো কী নন্দলাল, ১১৪৯ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এ প্রসঙ্গে উল্লেখ্য, বাংলার তৃণমূল সরকার এখনও বিনা পয়সায় চাল দিচ্ছে রেশনে। সে কথা স্মরণ করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাসের দাম নিয়ে কটাক্ষ করেছে কেন্দ্রের সরকারকে।

গ্যাস ছিল ৪৪০ টাকা, মোদীর আমলে সেটা ১১৪৯

গ্যাস ছিল ৪৪০ টাকা, মোদীর আমলে সেটা ১১৪৯

সাধারণ মমানুষের উদ্দেশেও তিনি বার্তা দেন, রাজ্য সরকারের কাছে থেকে বিনা পয়সার চাল পাচ্ছেন, আর তা ফোটাতে আপনাকে কিনতে হচ্ছে ১১৪৯ টাকার সিলিন্ডার। ২০১৪ সালে যখন মোদী সরকার ক্ষমতায় আসে, তখন এলপিজি গ্যাসের দাম ছিল ৪৪০ টাকা। এখন সেটা ১১৪৯!

ধরনা মঞ্চ থেকেও গ্যাস-বার্তা দিতে ভুললেন না মমতা

ধরনা মঞ্চ থেকেও গ্যাস-বার্তা দিতে ভুললেন না মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের রাজ্যে ১১৪৯ টাকা, আর অন্য অনেক রাজ্যে তা ১৩০০ টাকায় পৌঁছে গিয়েছে। সেই কারণেই গ্যাসের দাম নিয়ে কটাক্ষে মোদী সরকারকে বিঁধলেন মমতা। বিধানসভার বক্তৃতা থেকে সিঙ্গুরের রতনপুরের সভা, এদিন ধরনা মঞ্চ থেকেও এই বার্তা দিতে ভুললেন না তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+