কেরল-পঞ্জাবের পথে এগোচ্ছে বাংলাও, নাগরিক আইন বিরোধী প্রস্তাব পাসের বার্তা মমতার

কেরল-পঞ্জাবের পথে বাংলাও, নাগরিক আইন বিরোধী প্রস্তাব পাসের বার্তা মমতার

কেরল-পঞ্জাবের পথে হাঁটতে চলেছে এবার বাংলাও। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে ঘোষণা করলেন রাজ্য বিধানসভাতেও পাস করা হবে নাগরিকত্ব সংশোধন আইন বিরোধী প্রস্তাব। ইতিমধ্যে কেরল ও পঞ্জাব তা পাস করেছে। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য এবং বিজেপি-বিরোধী শাসিত রাজ্যগুলির প্রতি এই আবেদন করেন মমতা।

সিএএর বিরুদ্ধে প্রস্তাব পাসের আবেদন

সিএএর বিরুদ্ধে প্রস্তাব পাসের আবেদন

মমতা বলেন, "আমি সমস্ত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের সরকারগুলিকে এবং বিরোধী শাসিত রাষ্ট্রগুলির কাছে আবেদন করছি, এনপিআর নিয়েও সমস্ত রাজ্যের একযোগে বিরোধিতা করতে হবে। এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্য সরকারগুলির উচিত মনোযোগ সহকারে এনপিআর অধ্যয়ন করা। আমি সমস্ত রাজ্যকে সিএএর বিরুদ্ধে প্রস্তাব পাস করার জন্যও আবেদন করছি।"

বিজেপি নেতাদের অহংকারী বার্তায়

বিজেপি নেতাদের অহংকারী বার্তায়

বিজেপি নেতাদের অহংকারী হিসাবে অভিহিত করে মমতা বলেন, "আমি সমস্ত রাজ্যের কাছে সিএএর বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করার আবেদন করছি। কারণ এটি লজ্জাজনক আইন। আমি এমন নেতাদের প্রতিক্রিয়া জানাতে চাই না, যারা অহংকারী। মানুষ এই আইনে বিপত্তি দেখছেন, তাই তাঁরা প্রতিবাদ করছেন।"

এনপিআর নিয়েও দাবি মমতার

এনপিআর নিয়েও দাবি মমতার

তিনি আরও বলেন, "সিএএ-র বিরুদ্ধে আমরা একটি প্রস্তাব পাস করব। এই ব্যাপারে সকলেই একমত হলে কলকাতায় একটি বিরোধী দলীয় বৈঠক হতে পারে। জাতীয় জনসংখ্যা নিবন্ধন বা এনপিআর থেকে এনআরসি-র সমর্থনকারী শর্তগুলি সরিয়ে নিতে হবে কেন্দ্রকে।" অ-বিজেপি রাজ্য যারা সিএএ-র বিরোধিতা করছে, তাঁদেরও এই দাবি তোলা উচিত।

আমি একলাই লড়াই করব

আমি একলাই লড়াই করব

এদিন মমতা এনপিআর প্রসঙ্গে শিলিগুড়িতে বলেন, যদি এই লড়াইয়ে কেউ না আসে আমি একলাই লড়াই করব। এনআরসি-সিএএ তো নয়ই, এনপিআরও করতে দেব না বাংলায়। আমাদের লড়াই চলবে। শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসব থেকে এভাবেই গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনপিআর ইস্যুতে মোদী সরকারের একহাত নেওয়ার পাশাপাশি বিরোধীদের বার্তা দেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+