রেশন দুর্নীতিতে জড়ালে তৃণমূলের নেতারাও পার পাবেন না, ড্যামেড কন্ট্রোল শুরু মমতার
করোনার বিরুদ্ধে প্রথম থেকেই বুক চিতিয়ে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন করোনার সংক্রমণ রুখতে।
করোনার বিরুদ্ধে প্রথম থেকেই বুক চিতিয়ে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন করোনার সংক্রমণ রুখতে। এখন লকডাউনের বাজারে রেশ দুর্নীতি নিয়ে হঠাৎই ব্যাকফুটে চলে যেতে বসেছে তৃণমূল। এই অবস্থায় চটজলদি ড্যামেজ কন্ট্রোলে নামলেন মমতা এবং দলের নেতাদের চরম হুঁশিয়ারি দিলেন।

তাঁর সাফ কথা, দুর্নীতি করলে কাউকে রেয়াত করা হবে না। সে দলের হলেও না, অন্য কেউ হলেও না। রেশন দুর্নীতি আরও কঠোর হয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, রেশন দুর্নীতিতে কারও নাম জড়ালে তিনি রেয়াত করবেন না। এরপরই তিনি তাঁর তাৎপর্যপূর্ণ বার্তায় বিজেপিকে তোপ দাগার পাশাপাশি দলের নেতাদেরও বার্তা দেন।
মমতা বলেন, রেশন দোকানে অশান্তি পাকাচ্ছে বিজেপি। এই অবস্থা তৃণমূল নেতা-কর্মীদের রেশন দোকান তথা রেশন ব্যবস্থাকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। এবং রক্ষা করতে হবে রেশন ব্যবস্থাকে। এই কাজে কোনও দুর্নীতি তিনি রেয়াত করবেন না। দুর্নীতিতে নাম জড়ালে দলের নেতা-কর্মী হলেও তিনি রেয়াত করবে না।
এদিন ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেও কড়া নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে তৎপর হতে বলেছেন, দুর্নীতি রোধে। রেসও ডিলারদেরও কড়া বার্তা দিয়েছেন তিনি। জানিয়েছে এই কঠিন সময়ে মানুষের মুখের গ্রাস কেউ কেড়ে নেবেন না। প্রতিটা মানুষ যেন তাঁদের অধিকার পায়। এই কাজে কারও গাফিলতিও মানব না।
একইসঙ্গে তিনি এদিন জানিয়ে দেন, এবার থেকে রেশন দেওয়া হবে পুরনো কার্ডেও। অর্থাৎ যাঁরা ডিজিটাল কার্ড পাননি, তাঁরা পুরনো কার্ড দেখিয়ে রেশন তুলতে পারবেন। উল্লেখ্য, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে দেশজুড়ে লকডাউন চলছে। এই লকডাউনের বাজারে রেশন দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠেছে বাংলায়। বাংলার বহু জেলায় রেশন নিয়ে অশান্তি চলছে। দুর্নীতির অভিযোগ উঠছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তাই সমস্যা মেটাতে এবার ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়লেন মমতা।
-
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত -
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান?










Click it and Unblock the Notifications