মমতা ফের নজির গড়লেন সৌজন্যের! তিক্ততা ভুলে নাড্ডার দ্রুত আরোগ্য কামনা
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাংলা সফর নিয়ে কম হুলুস্থুল-কাণ্ড হয়নি। এখনও সেই রেশ চলছে। তবু এরই মধ্যে সৌজন্যের রাজনীতিতে টেক্কা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাংলা সফর নিয়ে কম হুলুস্থুল-কাণ্ড হয়নি। এখনও সেই রেশ চলছে। তবু এরই মধ্যে সৌজন্যের রাজনীতিতে টেক্কা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক-দিন আগে যাঁর বাংলা সফরে নাড্ডা, চাড্ডা, ফাড্ডা, ভাড্ডা বলে কটাক্ষ করেছিলেন, সেই নাড্ডার দ্রুত আরোগ্য কামনা করে মমতা নজির গড়লেন সৌজন্যের।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কলকাতা থেকে ফেরার পরই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার তাঁর করোনা আক্রান্তের খবর আসামাত্রই মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি লেখেন- শুনলাম বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।
মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মঞ্চে যাই বলুন কেন, রাজনীতির বাইরে তিনি বরাবর সৌজন্য বজায় রেখে চলেন। বিজেপি সভাপতি জেপি নাড্ডার ক্ষেত্রেও সৌজন্যের সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। এক লহমায় তিনি ঝেড়ে ফেলেছেন সমস্ত কালিমা। করোনা আক্রান্তের খবর পেয়েই মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্যের বার্তা দিয়েছেন।
রবিবার করোনা ভাইরাসে আক্রান্ত হন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নিজেই করোনা আক্রান্ত হওয়ার কথা টুইটে জানিয়েছেন তিনি। উপসর্গ কম থাকায় আপাতত ঘরেই রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দুদিন আগেই বাংলা সফরে এসেছিলেন তিনি। তারপরেই করোনা সংক্রমণের কথা টুইটে জানান জেপি নাড্ডা।












Click it and Unblock the Notifications