Mamata Banerjee: একমাস হকার উচ্ছেদ নয়, কিন্তু...আরও জানেন মুখ্যমন্ত্রী কী বললেন
Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই একেবারে অ্যাকশন মুডে ময়দানে নামে পুরসভা এবং পুলিশ। আলিপুর হোক কিংবা সল্টলেক, একের পর এক জায়গায় গত দুদিন ধরে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় সমস্ত অবৈধ নির্মাণ। রাতারাতি 'ছাদহীন' হয়ে পড়েন হকার।
এই অবস্থায় যদিও কিছুটা হলেও নমনীয় হলেন রাজ্যের প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)। আগামী এক মাস হবে না কোনও হকার উচ্ছেদ। তবে এর মধ্যেই সার্ভের কাজ চলবে বলে এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

রাজ্যজুড়ে চলা হকার উচ্ছেদের মধ্যেই আজ বৃহস্পতিবার হঠাত করেই নবান্নে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। যেখানে এদিন সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সহ একাধিক মন্ত্রী এবং মেয়র পরিষদও উপস্থিত ছিলেন। এদিনও বৈঠক থেকে কড়া ভাষায় হকার নিয়ে পুলিশ প্রশাসনের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। এমনকি নেতারা যাতে চাঁদা না তোলে তা নিয়েও কড়া বার্তা দেন।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে হকারদের জন্য বিকল্প ভাবনার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশেষ করে ফুটপাথের একদিকে হকার বসার কথা বলেন। কিন্তু কোন দিকে তাঁরা বসবে সে বিষয়ে সার্ভে করার কথা বলেন প্রশাসনিক প্রধান। এই জন্য নতুন একটি কমিটিও গড়ে দেন। যেখানে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, অতীন ঘোষ সহ আরও বেশ কয়েকজন। আগামী ১৫ দিনের মধ্যে এই কমিটি সার্ভে করবে এবং রিপোর্ট জমা দেবে। সেই মতো ব্যবস্থা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
নিউ মার্কেট-সহ মোট পাঁচটি এলাকায় মূলত এই সার্ভে করা হবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে যদিও তিনমাস মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কাছে সময় চান হকার সংগঠনের নেতারা। এই তিনমাসে গ্র্যান্ড হোটেলের নীচ থেকে হকাররা সরে যাবেন বলেও জানান। কিন্তু মুখ্যমন্ত্রী তাতে রাজি হননি।
স্পষ্ট (Mamata Banerjee) জানিয়ে দিয়েছেন, আমি হকারদের ভালোবাসি। কারোর রোজগার বন্ধের পক্ষেও নই। কিন্তু একমাস কোনও হকার উচ্ছেদ হবে না। এর মধ্যে সার্ভের কাজ চলবে। এক মাস পর কি অবস্থা তা নিয়ে ফের পর্যালোচনা হবে বলে এদিন জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একমাসে যাতে নতুন করে কেউ যাতে না বসতে পারে সেদিকে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications