এবার কোয়েল মল্লিক রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন, মাত্র দু'মাসেই মোহভঙ্গ অভিনেত্রীর

'আদি' তৃণমূলের আরও একটা উইকেট পড়ল রাজ্যসভায়। উচ্চকক্ষের সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক। এমনটাই খবর। জল্পনা সত্যি করেই এদিন বৃহস্পতিবারই ইস্তফা দিলেন টলিউড অভিনেত্রী কোয়েল। এর আগে এই সপ্তাহেই সুখেন্দুশেখর রায় রাজ্যসভার পদ থেকে ইস্তফা দেন। এরপর বুধবার সুস্মিতা দেব এবং এদিন প্রথমে প্রকাশ চিক বরাইকের পর এবার নিজের ইস্তফাপত্র রাজ্যসভার চেয়ারম্যানের কাছে পাঠালেন কোয়েল মল্লিক।

ফলে কোয়েল মল্লিকের ইস্তফার ফলে রাজ্যসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল আরও দুর্বল হয়ে পড়ল। তাঁদের সাংসদ সংখ্যা ১৩ থেকে কমে দাঁড়াল ৯-এ। আরও খবর, চলতি সপ্তাহে আরও কয়েকজন সাংসদ পদত্যাগ করতে পারেন। রাজ্য বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই তৃণমূলে ভাঙন অব্যাহত। বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের বিধায়কদের একটি অংশ আগেই সরে গিয়েছে। এবার পরপর লোকসভার পর রাজ্যসভার সাংসদরাও পদ ও দল ছাড়তে ব্যস্ত।

সংসদের নিম্নকক্ষে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে প্রায় ২০ জন তৃণমূল সাংসদ এনডিএ-তে যোগদানের আগ্রহ জানিয়ে আগেই চিঠি দিয়েছেন। তবে এবছরই এপ্রিলে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেওয়া কোয়েল মল্লিকও যে ইস্তফা দেবেন তা কেউ ভাবতে পারেননি। পরপর বিদ্রোহী সাংসদরা ইস্তফার পথ বেছে নিয়েছেন।

কয়েকমাস আগে তৃণমূলের রাজ্যসভা প্রার্থী তালিকায় রাজীব কুমার, বাবুল সুপ্রিয় এবং মেনকা গুরুস্বামীর পাশাপাশি ছিলেন কোয়েল মল্লিক। এপ্রিলে শপথ গ্রহণ করেন তাঁরা। তবে দুই মাসের মধ্যেই মোহভঙ্গ ঘটল টলিউডের জনপ্রিয় অভিনেত্রীর। আর সাংসদ হয়ে সমাজসেবায় নারাজ তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+