কমে যাবে অনেকটাই বিদ্যুতের দাম...সিইএসসি'কেও মমতার বার্তা! গরমকালের আগেই স্বস্তি?
West Bengal Budget 2025: সামনেই গরমকাল! আর গরমকাল আসা মানে প্রবল বিদ্যুতের চাহিদা। এরফলে ঘন ঘন লোডশেডিং। গত কয়েক বছরে এতেই অভ্যস্ত হয়ে উঠছেন কার্যত বাংলার মানুষ। এই অবস্থায় বড় উদ্যোগের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। আগামী প্রজন্ম যাতে একশো বছরে এই কষ্ট ভোগ না করে সেদিকে তাকিয়ে বড় সমাধান হতে চলেছে 'দেউচা পচামি' (Deucha Pachami coal block)।
মুখ্যমন্ত্রীর কথায়, আগামী ১০০ বছর বিদুতের অভাব হবে না। এমনকি সস্তায় বিদ্যুৎ মিলবে বলেও মন্তব্য। আজ বুধবার বঙ্গ বিধানসভায় বাজেট (West Bengal Budget 2025:) পেশ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট পেশের পরেই সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই দেউচা পাচামি নিয়ে বড় ঘোষণা করেন তিনি (Mamata Banerjee)।

বলেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লাশিল্প হচ্ছে দেউচা পাচামিতে। এই প্রকল্প হলে আগামী প্রজন্মকে লোডশেডিংয়ের সমস্যায় ভুগতে হবে না। এমনকি বিদ্যুতের দাম অনেকটাই সস্তা হবে বলে মন্তব্য করেন প্রশাসনিক প্রধান।
শুধু তাই নয়, এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানে জোয়ার আসবে বলেও এদিন মন্তব্য করেন। জানান, অন্তত এক লাখ যুবক-যুবতি এই প্রকল্পে চাকরি পাবে। ইতিমধ্যে সেখানকার বহু ছেলেমেয়ে হোমগার্ডে চাকরি পেয়েছে। এমনকি আদিবাসীদের চাকরি হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে আরও বেশ কিছু জমির প্রয়োজন আছে। মুখ্যমন্ত্রীর কথায়, আমাদের জমিতে কাজ শুরু হয়েছে। আরও জমির প্রয়োজন। আর তা যারা দেবেন তাঁদের টাকা, বাড়ি সব দেওয়া হবে বলে ঘোষণা করেন। এই বলতে কীভাবে টাকা, বাড়ি, হাসপাতাল দেওয়া হয়েছে তা তুলে ধরেন প্রশাসনিক প্রধান।
অন্যদিকে সস্তায় ইলেকট্রিক দেওয়ার কথা বলার মাঝেই সিইএসসি'কেও একহাত নেন। মমতা বলেন, রাজ্য সরকার বিদ্যুতের দাম বাড়ায় না। কিন্তু সিইএসসি বাড়ায়। মানুষকে অনেক ভুগতে হয়। ওটা আমাদের হাতে নেই। ওটা স্বশাসিত সংস্থা বলেও এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আর এই অবস্থায় জন্য বাম আমলকেই দায়ী করেন। বলেন, সিপিএম সরকারে থাকাকালীন সবটা করে গিয়েছে। দিল্লির একটি বোর্ডের মাধ্যমে দাম নিয়ন্ত্রণ হয়। তবে আগামী দিনে বিদ্যুতের দাম অনেক কমে যাবে বলে আশা প্রকাশ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications