কাল দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছেন মমতা, বিজেপিকে দিলেন বড় চ্যালেঞ্জ
আসন্ন বিধানসভা নির্বাচনে নিশ্চিত পরাজয়ের আশঙ্কা থেকেই বিজেপি 'এসআইআর' অবলম্বন করছে। আজ এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বিজেপিকে রাজনৈতিক ও গণতান্ত্রিক উপায়ে লড়াই করার আহ্বান জানান।

কাল দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক রয়েছে মমতার। রাজধানী যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, "বিজেপি জানে তারা বাংলায় হারবে। তাই তারা এসআইআর ব্যবহার করছে। যদি তাদের সাহস থাকে, আমি তাদের কাছে আবেদন জানাব নির্বাচন কমিশন ও সংস্থাগুলিকে ব্যবহার না করে রাজনৈতিক এবং গণতান্ত্রিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য।"
তিনি এই অভিযোগও করেন যে, একই ধরনের কৌশল অতীতে অন্যান্য রাজ্যের নির্বাচনী ফলাফলের উপরও প্রভাব ফেলেছিল।
বিজেপিকে পুনরায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমি তাদের (বিজেপি) বলব, যদি সাহস থাকে, তাহলে রাজনৈতিকভাবে যুদ্ধ করুন। আমরা লড়তে প্রস্তুত, এক ইঞ্চি মাটিও ছাড়ব না।" বিরোধী দলগুলির সম্ভাবনা সম্পর্কে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি আরও যোগ করেন, "বাংলা (বাংলার মানুষ) জিতবে। তামিলনাড়ু জিতবে। কেরল জিতবে। আর অসমে বিজেপি হারবে।"
কাল মুখ্যমন্ত্রী ভোটার তালিকার এসআইআর (SIR) সংক্রান্ত বিষয়গুলি তুলে ধরবেন। মুখ্যমন্ত্রী আরও জানান, 'এসআইআর-এর নামে চালানো প্রচেষ্টা' সম্পর্কে তিনি তাঁর সাংসদদের অবহিত করবেন। তৃণমূল নেত্রী বলেন, "আমি তাঁদের এটাও জানাব যে এসআইআর-এর আড়ালে কী চলছে। বিজেপি কীভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করতে চায়। আমি এই সব কিছুই উল্লেখ করব। আমরা কী করেছি, সেটাও বলব।"
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মমতা সাধারণ মানুষকে দিচ্ছেন, নিয়ে নিচ্ছেন মোদী! দাবি অভিষেকের -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ












Click it and Unblock the Notifications