মোদীর সভায় জ্বলজ্বল করবে মমতার নিশান! এক মাঠে দুই মঞ্চ, জোর বিতর্ক
ফের ধুন্ধুমার লড়াই। সেই মোদী বনাম মমতা। এবারের রণাঙ্গন কোচবিহার। একই মাঠে দুই মহারথীর সভা। তা নিয়ে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে নির্বাচনী জনসভায় বাকযুদ্ধ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকেই।
ফের ধুন্ধুমার লড়াই। সেই মোদী বনাম মমতা। এবারের রণাঙ্গন কোচবিহার। একই মাঠে দুই মহারথীর সভা। তা নিয়ে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে নির্বাচনী জনসভায় বাকযুদ্ধ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকেই। তবে সেই সমস্ত লড়াই পিছনে ফেলে আলোচনায় উঠে এসেছে মোদীর সভায় মমতার নিশান নিয়ে।

জট কাটল বটে, কিন্তু এসপিজি এবার কোচবিহারে প্রধানমন্ত্রীর সভাস্থল থেকে সম্পূর্ণ মুক্ত করতে পারছেন না মমতার নিশান। মমতার 'নিশান' রেখেই এবার প্রধানমন্ত্রী মোদীর সভা করতে হচ্ছে। দফায় দফায় বৈঠকের পর শুক্রবার বিকেলে একটা সমাধান সূত্রে পৌঁছনো গিয়েছে, এই পর্যন্তই।
কী সেই সমাধান সূত্র? মোদীর সভাস্থল থেকে মমতার সভা মঞ্চ বাদ দিয়ে বাকি কাঠামো খুলে নিতে হবে। শুধু রয়ে যাবে পরদিন সভার জন্য প্রস্তুত হওয়া মমতার মঞ্চটি। অন্যদিকে যুদ্ধকালীন তৎপরতায় হচ্ছে মোদীর সভামঞ্চ। সেই সভামঞ্চের সঙ্গে মমতার মঞ্চের যাতে কোনও সংঘাত তৈরি না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। মমতার মঞ্চটিকে রেখে ভি আকৃতি করে ঘিরে দেওয়া হচ্ছে।
কোচবিহারের রাসমেলা মাঠে রবিবার সভা নরেন্দ্র মোদীর। আর তার পরদিনই মমতার সভা হবে ওই একই মাঠে। তার জন্য ইতিমধ্যেই মঞ্চ প্রস্তুত। প্রস্তুত ব্যারিকেডও। তাতেই বিপত্তি বাধে মোদীর সভা নিয়ে। মোদীর সভার দায়িত্বে থাকে এসপিজি পড়ে যায় বিপাকে।
শেষপর্যন্ত প্রশাসনের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর সমাধান সূত্র মেলে। ঠিক হয় মমতার মঞ্চ বাঁচিয়েই মোদীর সভা হবে। তবে মঞ্চের বর্ধিত অংশ খুলে ফেলতে হবে। বিজেপির দাবি, মোদীর সভা বানচাল করার ষড়যন্ত্র এটা। সেই কারণেই আগেভাগে মঞ্চ তৈরি করে সমস্যা জটিল করে তুলেছে তৃণমূল।












Click it and Unblock the Notifications