'বাংলার ৯৯ শতাংশ প্রায় শেষ,দুই ২৪ পরগনা ধ্বংস হয়ে গিয়েছে'! আক্ষেপের সুর বিষন্ন মুখ্যমন্ত্রীর কণ্ঠে

এদিন দুপুর থেকেই তাণ্ডবের মাত্রা চড়াতে শুরু করে সাইক্লোন আম্ফান। সেই পরিস্থিতি আঁধার নামার সঙ্গে সঙ্গে আরও ঘোরালো হয়ে যায়। ক্রমেই একের পর এক জায়গায় গাছ উপড়ে যায়, বিদ্যুতের খুঁটি পড়ে যেতে থাকে। এই পরিস্থিতির মধ্যে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বার্তা জানান।

 দুই ২৪ পরগনা কার্যত শেষ হয়ে গিয়েছে

দুই ২৪ পরগনা কার্যত শেষ হয়ে গিয়েছে

এদিন আম্ফানের তাণ্ডবলীলায় রীতিমতো বিধ্বস্ত অবস্থা দেখা গিয়েছে বাংলার বিভিন্ন জায়গায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলার ৯৯ শতাংশ প্রায় ধ্বংস হয়ে গিয়েছে আম্ফানের জেরে।

'এটা ডিজাস্টার, আমরা শকড'

'এটা ডিজাস্টার, আমরা শকড'

মুখ্যমন্ত্রী বলেন, 'এটা ডিজাস্টার, আমরা শকড'। বাংলায় প্রায় কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তি তছনছ হয়ে গিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। চাষের ক্ষেত , থেকে নদীর ব্রি জ সমস্ত ভেঙে গিয়েছে। বিভিন্ন জায়গার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আম্ফানের জেরে।

'এখনই সব মিটবেনা'

'এখনই সব মিটবেনা'

মুখ্যমন্ত্রী এদিন জানান, একটা আফটার শক তো থাকবেই। এখনই সমস্ত মিটবে না। পুরুলিয়া , বাঁকুড়ার মতো জায়গায় আফটার শক দেখা যেতে পারে বলে তিনি জানান।

দুই ২৪ পরগনা ধ্বংস হয়ে গিয়েছে

দুই ২৪ পরগনা ধ্বংস হয়ে গিয়েছে

এদিন মমতা বলেন , ৫ লক্ষ মানুষকে ত্রাণ দিতে পারা গিয়েছে বলে খানিকটা স্বস্তি হয়তো বাংলা পেয়েছে। তবে এখনই যেন কেউ বাড়ি থেকে না বের হন , তার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বিষন্নতার সুরে তিনি জানান যে দুই ২৪ পরগনার কার্যত সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছে।

উন্নয়নে সকলকে সামিল হতে হবে

উন্নয়নে সকলকে সামিল হতে হবে

এদিন নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মমতা সাফ বলেন,যে সকলকেই বাংলার উন্নয়নের কাজে যোগ দিতে হবে। কাল থেকেই এই আম্ফানের তাণ্ডবে ভেঙে পড়া রাজ্যকে কীভাবে ফের পুরনো দিনে ফিরিয়ে দেওয়া যায় তার রূপরেখা তৈরি হবে। এই জন্য আগামীকাল বিশেষ মিটিং রয়েছে নবান্নে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+