বৈষম্যের শিকার মমতার বাংলা, লোকসভায় মোদী সরকারের টিকা-তথ্যে মান্যতা অভিযোগেই

বৈষম্যের শিকার মমতার বাংলা, লোকসভায় মোদী সরকারের টিকা-তথ্যে মান্যতা অভিযোগেই

কেন্দ্রের হিসেবে বাংলার সঙ্গে বৈষম্যের ছবি স্পষ্ট হয়ে উঠল। লোকসভায় দেওয়া কেন্দ্রীয় সরকারের তথ্যেই স্পষ্ট হল মোদী সরকারের বৈষম্যের শিকার হয়েছে বাংলা। করোনা টিকা বণ্টনের ক্ষেত্রে এই বৈষম্যের ছবি সামনে এসেছে। এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষোগই মান্যতা পেয়েছে খোদ কেন্দ্রীয় সরকারের দেওয়া পরিসংখ্যানে।

তিন রাজ্য কম জনসংখ্যা, তবু বেশি টিকা বাংলার তুলনায়

তিন রাজ্য কম জনসংখ্যা, তবু বেশি টিকা বাংলার তুলনায়

কেন্দ্রের পরিসংখ্যান বলছে, দেশের মোট ৫ রাজ্যকে পশ্চিমবঙ্গের থেকে বেশি টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে তিনটি রাজ্যের জনসংখ্যা পশ্চিমবঙ্গের তুলনায় কম। আর এই তিনটি রাজ্যের মধ্যে দুটি বিজেপি-শাসিত রাজ্য। আর অন্যটি হল কংগ্রেসশাসিত। পশ্চিমবঙ্গের থেকে কম জনসংখ্যা হওয়া সত্ত্বেও মোদী-রাজ্য গুজরাট ও কর্ণাটক বেশি প্রতিষেধক পেয়েছে। আর পেয়েছে রাজস্থান।

কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান মমতার অভিযোগকে মান্যতা দিল

কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান মমতার অভিযোগকে মান্যতা দিল

করোনার টিকাকরণ শুরু হওয়ার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টিকা নিয়ে একাধিকবার অভিযোগ করেছেন কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে। তিনি বলেছেন, কেন্দ্র আমাদের কম টিকা দিচ্ছে। সেই অভিযোগ বারবার নস্যাৎ করার বা খর্ব করার চেষ্টা করেছে বিজেপি। কিন্তু এদিন কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান মমতার অভিযোগকে মান্যতা দিল।

মোদী সরকার করোনার টিকায় বাংলার সঙ্গে বৈষম্য করেছে

মোদী সরকার করোনার টিকায় বাংলার সঙ্গে বৈষম্য করেছে

কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, সত্যিই মোদী সরকার করোনার টিকায় বাংলার সঙ্গে বৈষম্য করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দিল্লি সফরে প্রধানমন্ত্রী মোদী সরকারের সঙ্গে বৈঠকে আরও টিকা দেওয়ার প্রসঙ্গ তুলে একই অভিযোগ করে এসেছেন। তিনি বাংলায় ফিরতে না ফিরতেই তাঁর অভিযোগকে মান্যতা দিল মোদী সরকার।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কত টিকা পাঠিয়েছে কেন্দ্র

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কত টিকা পাঠিয়েছে কেন্দ্র

তৃণমূল সাংসদ মালা রায় সংসদে জানতে চেয়েছিলেন, ২০২১-এর ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে কত টিকা পাঠিয়েছে কেন্দ্র। সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার বিগত ছ-মাসের টিকা প্রেরণের হিসাব দিয়েছেন রাজ্যওয়াড়ি। সেখানে দেখা যাচ্ছে বাংলা বৈষম্যের শিকার।

দুটি রাজ্যে তিন কোটিরও বেশি, পাঁচ রাজ্যের পর পশ্চিমবঙ্গ

দুটি রাজ্যে তিন কোটিরও বেশি, পাঁচ রাজ্যের পর পশ্চিমবঙ্গ

কেন্দ্রীয় সরকারে পরিসংখ্যান অনুযায়ী, কেন্দ্র মোট ৩৫ কোটির টিকা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে পাঠিয়েছে। দুটি রাজ্যে তিন কোটিরও বেশি টিকা পেয়েছে। সবথেকে বেশি পেয়েছে মহারাষ্ট্র। তারপর উত্তরপ্রদেশ। এই দুই রাজ্যের জনসংখ্যা পশ্চিমবঙ্গের থেকে বেশি। টিকাপ্রাপ্তির নিরিখে তারপরে রয়েছে গুজরাত, রাজস্থান ও কর্ণাটক। পাঁচ রাজ্যের পর রয়েছে পশ্চিমবঙ্গ।

বাংলার তুলনায় বেশি টিকাপ্রাপ্তি রাজ্যের পরিসংখ্যান

বাংলার তুলনায় বেশি টিকাপ্রাপ্তি রাজ্যের পরিসংখ্যান

পশ্চিমবঙ্গে ১০.০৯ কোটি জনসংখ্যা। পশ্চিমবঙ্গে টিকা পেয়েছে ২ কোটি ২৮ লক্ষ ৫৮ হাজার ৭৬০টি। অথচ গুজরাত, রাজস্থান ও কর্ণাটকের জনসংখ্যা ৭, ৮ ও ৭ কোটি যথাক্রমে। তারা টিকা পেয়েছে যথাক্রমে ২ কোটি ৫৯ লক্ষ ৭৭ হাজার ৯৮০, ২ কোটি ৪৫ লক্ষ ২৯ হাজার ৭১০ এবং ২ কোটি ৩৯ লক্ষ ২০ হাজার ৬৫২টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+