মমতার ১৭ মন্ত্রীই হেরেছেন বিজেপির কাছে! মিশন ২১-এর আগে ‘পথ’ খোঁজা শুরু

১৯২টি কেন্দ্রে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল। তার মধ্যে ১২৯টি কেন্দ্রে বিজেপির কাছে হেরেছে তৃণমূল কংগ্রেস। আর বাকি কেন্দ্রগুলিতে জয়ের ব্যবধান এতটাই কম যে হারাতঙ্ক রোগ গ্রাস করেছে তৃণমূলের মধ্যে।

১৯২টি কেন্দ্রে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল। তার মধ্যে ১২৯টি কেন্দ্রে বিজেপির কাছে হেরেছে তৃণমূল কংগ্রেস। আর বাকি কেন্দ্রগুলিতে জয়ের ব্যবধান এতটাই কম যে হারাতঙ্ক রোগ গ্রাস করেছে তৃণমূলের মধ্যে। আর এসব ছাপিয়ে তৃণমূলের কাছে কাঁটার মতো বিঁধছে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূলের ১৭ জন মন্ত্রীর অবাক হার!

১৭ জন মন্ত্রীর আসনে তৃণমূল কংগ্রেস পিছিয়ে

১৭ জন মন্ত্রীর আসনে তৃণমূল কংগ্রেস পিছিয়ে

বিশ্বাস করতে কষ্ট হলেও, এটাই সত্যি। লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৭ জন মন্ত্রীর আসনে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে। সেই কারণে কেউ কেউ পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষানলে, কেউ অবশ্য প্রোমোশনও পেয়েছেন। এসব নিয়ে এখন রাজনৈতিক কাটাছেঁড়া শুরু হয়েছে রাজনীতির অন্দরমহলে।

পরিসংখ্যান নতুন আশার আলো বিজেপিতে

পরিসংখ্যান নতুন আশার আলো বিজেপিতে

২০২১-এর আগে বিজেপির কাছে এই পরিসংখ্যান নতুন আশার আলোর সঞ্চার করেছে। একেই তো বাংলায় প্রথমবার বিজেপির উত্থান হয়েছে। ২ থেকে ১৮ সংসদীয় আসনে জয়, তারপর ভোট শতাংশ একধাক্কায় ১৭ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ হয়ে গিয়েছে। আর তাদের আরও স্বস্তি দিয়েছে ১৭ মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে লিড পাওয়া।

১৭ জন মন্ত্রী হারলেন বিজেপির কাছে

১৭ জন মন্ত্রী হারলেন বিজেপির কাছে

রাজ্যের ১৭ জন মন্ত্রী হেরে গিয়েছেন এবার লোকসভা নির্বাচনে। ফলে ২০২১-এর আগে রাজ্যে পরিবর্তনের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে বিজেপি। পরিবর্তন হচ্ছেই ধরে নিয়ে তাঁরা টার্গেট করেছে বাংলা জয়ের। এবার বিজেপি এগিয়ে থেকেছে, দক্ষিণবঙ্গেরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে। এমনকী কলকাতা ও কলকাতা সংলগ্ন কয়েকটি আসনও রয়েছে হারার তালিকায়।

কোন কোন ১৭ মন্ত্রীর হার

কোন কোন ১৭ মন্ত্রীর হার

লোকসভায় বিজেপির কাছে যে ১৭ জন মন্ত্রী তাঁর নিজের কেন্দ্রে লিড দিতে পারলেন না তারা হলেন, কলকাতা ও কলকাতা সংলগ্ন কেন্দ্রগুলির শোভনদেব চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু বসু, সুজিত বসু, শশী পাঁজা, লক্ষ্মীরতন শুক্লা। উত্তরবঙ্গের বিনয় বর্মন, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ, বাচ্চু হাঁসদা। দক্ষিণবঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক, উজ্জ্বল বিশ্বাস, রত্না করঘোষ, তপন দাশগুপ্ত, শান্তিরাম মাহাতো, শ্যামল সাঁতরা, মলয় ঘটক ও আশিস বন্দ্যোপাধ্যায়।

১৭ আসনে ‘জয়’ পেয়ে কী বলছে বিজেপি

১৭ আসনে ‘জয়’ পেয়ে কী বলছে বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর কাজ শেষ, এবার দলকে বেশি সময় দেবেন তিনি। মমতাকে যোগ্য জবাব দিয়ে মুকুল রায় বলেন, সিপিএমকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ শেষ হয়েছে, তাই তৃণমূলও শেষ। এবার বিজেপি রাজ্যে প্রকৃত পরিবর্তন আনবে। লোকসভায় ১৮টা আসন জিতে সেই যাত্রার সূচনা করে দিয়েছে বিজেপি। সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৭ মন্ত্রীকেও হারিয়ে দিয়েছি। ২০১৬-য় একটি বিধানসভা আসনেও জেতেনি বিজেপি। এবার লোকসঊার নিরিখে ১২৯ আসনে এগিয়ে।

ভোটে হেরে ইভিএমে সাফাই

ভোটে হেরে ইভিএমে সাফাই

তৃণমূলকে হারিয়েই যখন মিশন শেষ করার হুঙ্কার ছাড়ছেন বিজেপি নেতারা, তখন তৃণমূল কংগ্রেস নেতারা নিজেদের কেন্দ্রের হারের জুতসই ব্যাখ্যা পাচ্ছেন না। তৃণমূল নেতারা এই হারের ব্যাখ্যা হিসেবে বলছেন, মানুষ তাঁদের সঙ্গেই রয়েছেন, বিজেপি জিতেছে ইভিএমে। ইভিএমে গোলমালই এই হারের জন্য দায়ী। এই অভিযোগ আমরা দীর্ঘদিন করে আসছি, তা-ই সত্যি হল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+