দেবাংশু এখন তৃণমূলের মুখপাত্রও! ৩৪ জনের তালিকায় যাঁদের নাম, চমক দিলেন মমতা

দেবাংশু এখন তৃণমূলের মুখপাত্রও! ৩৪ জনের তালিকায় যাঁদের নাম, চমক দিলেন মমতা

২০২১ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের সংগঠনে ব্যাপক রদবদল করেছেন পার্টি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জাতীয় ও রাজ্যস্তরের মুখপাত্রেও ব্যাপক রদবদল করলেন তিনি। এমন কিছু নাম আনলেন তিনি মুখপাত্রের তালিকায়, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রীতিমতো চমক বললেও কম বলা হবে।

তিনটি নাম নিয়ে চর্চা চলছে বিস্তর

তিনটি নাম নিয়ে চর্চা চলছে বিস্তর

নির্বাচনের আগে তিনি রাজ্য ও জাতীয়স্তরের মুখপাত্র হিসেবে পুরনো মুখের সঙ্গে নতুন মুখের মিসেল ঘটিয়েছেন। জাতীয় স্তরে ১২ জন ও রাজ্যস্তরে ২২ জনের যে তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন, তাতে তিনটি নাম নিয়ে চর্চা চলছে বিস্তর। সবথেকে আলোচিত নাম কুণাল ঘোষের। তিনি সাত বছর পর ফিরলেন সক্রিয় রাজনীতিতে। আর দেবাংশু ভট্টাচার্য ও নুসরত জাহান।

পুরনো মুখদের সম্মান, গুরুত্ব নবীনদের

পুরনো মুখদের সম্মান, গুরুত্ব নবীনদের

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় ও রাজ্যস্তরের মুখপাত্র হিসেবে নামগুলি বেছে নিয়েছেন খুবই বুদ্ধি করে। এবং তাঁর বেছে নেওয়া নাম যুক্তিগ্রাহ্য বলেই মনে করছেন প্রত্যেকে। তিনি তাঁর এই ৩৪ জনের তালিকায় পুরনো মুখদের যেমন সম্মান দিয়ে রেখেছেন, তেমনই গুরুত্ব দিয়েছেন বয়সে নবীনদের। দেবাংশুর মতো তরুণ মুখ তুলে আনা তার অন্যতম।

জাতীয় স্তরে মুখপাত্রের তালিকায় যাঁরা

জাতীয় স্তরে মুখপাত্রের তালিকায় যাঁরা

তৃণমূল জানিয়েছেন যে ১২ জনকে জাতীয় স্তরের মুখপাত্র করা হয়েছে, তাঁরা হলেন, ডেরেক ও'ব্রায়েন, সৌগত রায়, সুখেন্দুশেখর রায়, দীনেশ ত্রিবেদী, কাকলী ঘোষ দস্তিদার, মণীশ গুপ্ত, অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, নাদিম উল হক, শশী পাঁজা, সুগত বসু, বিবেক গুপ্তা।

রাজ্যস্তরের মুখপাত্রের তালিকায় যাঁরা

রাজ্যস্তরের মুখপাত্রের তালিকায় যাঁরা

রাজ্যস্তরের মুখপাত্রের তালিকায় যে ২২ জন ঠাঁই পেয়েছেন, তাঁরা হলেন- সুব্রত মুখোপাধ্যায়, তাপস রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, সমীর চক্রবর্তী, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ চক্রবর্তী, বিজয় উপাধ্যায়, বিশ্বজিৎ দেব, দেব টুডু, দীনেশ বাজাজ, কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, নির্বেদ রায়, নুসরত জাহান, ওমপ্রকাশ মিশ্র, পার্থ ভৌমিক, শান্তনু সেন, শীলভদ্র দত্ত, সুদীপ রাহা, সুপ্রিয় চন্দ ও দেবাংশু ভট্টাচার্য।

কুণাল ঘোষের পরই চর্চায় দেবাংশু এগিয়ে

কুণাল ঘোষের পরই চর্চায় দেবাংশু এগিয়ে

কুণাল ঘোষ তৃণমূলে বিতর্কিত চরিত্র, ৬ বছর সাসপেন্ড ছিলেন, তাঁকে নিয়ে তো চর্চা হবেই। তাঁর পাশাপাশি চর্চায় এগিয়ে ছিলেন দেবাংশু ভট্টাচার্য। তরুণ তুর্কি এই নেতার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, তা নজর এড়ায়নি মমতার। তাই তিনি যুব তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ দেওয়ার পাশাপাশি তাঁকে মুখপাত্র হিসেবেও তালিকায় রাখলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+