বাংলার সংগঠন আমিই দেখব! অপরূপা পোদ্দারকে কড়া বার্তা দিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতার

সাংগঠনিক নির্বাচনের আগেই দলের রাশ নিজের হাতে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাসের শেষে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। আর এক অধিবেশন শুরু হওয়ার আগে আজ বৃহস্পতিবার দলের সমস্ত সাংসদদের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেন তৃণমূল নেত্রী।

সাংগঠনিক নির্বাচনের আগেই দলের রাশ নিজের হাতে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাসের শেষে বাজেট অধিবেশন শুরু হচ্ছে। আর এক অধিবেশন শুরু হওয়ার আগে আজ বৃহস্পতিবার দলের সমস্ত সাংসদদের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেন তৃণমূল নেত্রী।

অপরূপা পোদ্দারকে কড়া বার্তা দিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য মমতার

আর সেখানেই তাঁর স্পষ্ট বার্তা, বাংলায় এখন থেকে সংগঠন আমিই দেখব।

কোনও বার্তা দিতে চাইলেন নেত্রী?

সাংগঠনিক নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এমনকি তাঁর এহেন মন্তব্যের মাধ্যমে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনও বার্তা দিতে চাইলেন নেত্রী? সে বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিকমহলের একাংশ।

অপরূপা পোদ্দারকে কড়া বার্তা দিয়েছেন

অন্যদিকে কল্যাণ ইস্যুতেও অপরূপা পোদ্দারকে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। এদিন তাঁকে বলেন, একাধিকবার ফোনে কথা বলার চেষ্টা করা হয়েছে। এমনকি তিনি তাঁর ফোন থেকেও একাধিকবার করেছেন বলেও দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু নেত্রীর ফোন তোলেননি এবং রিং ব্যাকও করেননি। আর এহেন ভূমিকাতে ব্যাপক ক্ষুব্ধ নেত্রী। যদিও এই প্রসঙ্গে আরামবাগের সাংসদ বলেন, করোনা হয়েছিল। তাই তিনি ফোন ধরতে পারেননি। এর মধ্যে অন্য কোনও উদ্দেশ্যে ছিল না বলেও দাবি তাঁর।

মুখ খোলা নিয়ে ক্ষুব্ধ হন নেত্রী

অন্যদিকে এভাবে প্রকাশ্যে দলেরই সাংসদের বিরুদ্ধে মুখ খোলা নিয়ে ক্ষুব্ধ হন নেত্রী। কল্যাণ ইস্যুতে সাংবাদিক বৈঠক করার জন্যেও তাঁকে কড়া বার্তা দিয়েছেন মমতা। আর এরপরেই তাঁর কাজের জন্যে ক্ষমাও চেয়ে নেন তিনি। তবে খুবই গুরুত্বপূর্ণ এই যে, এই বিষয়ে অপরূপাকে কড়া বার্তা দেওয়া হলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এদিন কিছুই বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এর মধ্যে অনেকেই অন্য ধরনের সমীকরণের গন্ধ পাচ্ছেন?

অভিষেকের কাছে বড় চ্যালেঞ্জ

ভার্চুয়াল মাধ্যমে হওয়া এই বৈঠকে বিমান বন্দর থেকেই উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়ার নির্বাচন এবার তৃণমূলের কাছে প্রেস্টিজিয়াস ফাইট। অভিষেকের কাছে বড় চ্যালেঞ্জ। আর সেখানে দাঁড়িয়ে কার্যত গোয়াতে ডেলি প্যাসেঞ্জারি করছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

বাংলাকে অগ্রাধিকার দিতে হবে

আজ বৃহস্পতিবার গোয়া থেকে ফিরেই বিমানবন্দরে বসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা এই বৈঠকে যোগ দেন। জানা গিয়েছে, রুদ্ধদার এই বৈঠকে তৃণমূল সুপ্রিমো একেবারে স্পষ্ট করে দিয়েছেন, পশ্চিমবঙ্গ তাঁর কাছে আগে। কারন এই বাংলার মানুষই তাঁকে অনেক কিছু দিয়েছে। ফলে বাংলাকে অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য তাঁর।

তা বুঝেই এহেন সিদ্ধান্ত মমতার

রাজনৈতিকমহলের একাংশের মতে, প্রকাশ্যে দলের প্রবীন নেতারা অভিষেকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রকাশ্যে মতামত দিচ্ছেন। এতে সমস্যা বাড়তে পারে। আর তা বুঝেই এহেন সিদ্ধান্ত মমতার। মত একাংশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+