Train Accident: প্রত্যেক সপ্তাহে দুঃস্বপ্নের রাত! উদাসীন মনোভাব কবে শেষ হবে? তোপ মমতার
Train Accident: আরও একটা রেল দুর্ঘটনা! ভোররাতে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। দুর্ঘটনার জেরে বেলাইন হয়ে গিয়েছে ট্রেনের অন্তত ১৮টি কামরা। ঘটনায় ইতিমধ্যেই কয়েক জনের মৃত্যুর খবর সামনে আসছে আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন যাত্রী। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
এই ঘটনায় কড়া ভাষায় মোদী সরকারকে আক্রমণ শানিয়ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখছেন, আরও একটি রেল দুর্ঘটনা। বেশ কয়েকজনের মৃত্যু, আহত বহু মানুষ, ভয়ঙ্কর ঘটনা বলে ব্যাখ্যা রাজ্যের প্রশাসনিক প্রধানের।

শুধু তাই নয়, ঘটনায় নরেন্দ্র মোদী সরকারকে একহাত নিয়ে লিখছেন, দুঃস্বপ্নের মতো প্রায় প্রতি সপ্তাহে একই ঘটনা। রেল ট্র্যাকে বারবার মৃত্যুর ঘটনা। আর কতদিন এসব আমাদের সহ্য করতে হবে? কেন্দ্রীয় সরকারের এই উদাসীন মনোভাব আর কবে শেষ হবে? সোশ্যাল মিডিয়ায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।
শুধু মুখ্যমন্ত্রীই নয়, একযোগে এই রেল দুর্ঘটনা নিয়ে রেলমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়েছেন বামনেতা সুজন চক্রবর্তী। তাঁর দাবি, বারবার একই ঘটনা ঘটছে। এর দায় রেলমন্ত্রক এবং নরেন্দ্র মোদী সরকারকে দায় নিতে হবে। রেলমন্ত্রীকে মুখে কালি লাগিয়ে বেরিয়ে আসা উচিৎ বলেও তিব্র তোপ সুজন চক্রবর্তীর।
Another disastrous rail accident! Howrah- Mumbai mail derails in Chakradharpur division in Jharkhand today early morning, multiple deaths and huge number of injuries are the tragic consequences.
— Mamata Banerjee (@MamataOfficial) July 30, 2024
I seriously ask: is this governance? This series of nightmares almost every week,…
যদিও পাল্টা তোপ দেগেছেন বিজেপি মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, অবশ্যই এই ঘটনার দায় রেলমন্ত্রক নেবে। কখনই দায় অস্বীকার করতে পারে না সরকার। কিন্তু বাংলার বর্তমান পরিস্থিত্তি এবং বাম আমলের অবস্থা কথা তুলে ধরে একযোগে তোপ দাগেন বিজেপি নেতা।
বলে রাখা প্রয়োজন, গত তিন মাসের মধ্যে একের পর এক দুর্ঘটনা ঘটেছে। বহু মানুষের মৃত্যু হয়েছে। যা নিয়ে প্রশ্নের মুখে রেলের ভূমিকা। আর এর মধ্যেই ফের একবার দুর্ঘটনার কবলে রেল। ভোররাতে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। এখনও পর্যন্ত যা খবর, তাতে ২ জনের মৃত্যুর খবর রেলের তরফে নিশ্চিত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications