বাংলায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’, নবান্নে কন্ট্রোলরুম খুলে নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার

বাংলায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। এর ফলে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা। উপকূলবর্তী অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।

বাংলায় আছড়ে পড়তে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় 'বুলবুল'। এর ফলে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা। উপকূলবর্তী অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। নবান্নে কন্ট্রোল রুম খুলে প্রশানকে নজরদারি চালানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে শনিবার ও রবিবার ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

কন্ট্রোল রুম খুলে নজরদারি

কন্ট্রোল রুম খুলে নজরদারি

নবান্নের তরফে জানানো হয়েছে টোল ফ্রি নম্বর ১০৭০। শুধু বাংলার উপকূলবর্তী জেলাগুলিই নয়, কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা পুরসভাও আলাদা কন্ট্রোলরুম খুলেছে। কেননা কলকাতা দিয়েও ঝড় বয়ে যেতে পারে। স্থলভাগে ঢুকে ‘বুলবুল' দীর্ঘক্ষণ স্থায়ী হওয়ার কারণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা বাড়বে।

খোলা হয়েছে ৩০০টি ফ্লাড সেন্টার

খোলা হয়েছে ৩০০টি ফ্লাড সেন্টার

সুন্দরবন, সাগর, দিঘা, কাকদ্বীপ, প্রভৃতি জায়গায় বিপর্যয় মোকাবিলায় পাঠানো হয়েছে এনডিআরএফের দল। দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় খোলা হয়েছে ৩০০টি ফ্লাড সেন্টার। বন দফতর, পুলিশ, সেচ দফতরকে পরিস্থিতির উপর নজর রাখতে বলা হযেছে। সুন্দরবন এলাকা সমস্ত ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে শুক্রবার থেকেই।

বুলবুল ছাড়ছে না কলকাতাকেও

বুলবুল ছাড়ছে না কলকাতাকেও

ঘূর্ণিঝড় ‘বুলবুল' বাংলার সুন্দরবন ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়বে। এরপর দুই ২৪ পরগনা ও কলকাতা হয়ে হাওড়া-হুগলি নদিয়া দিয়ে বাংলাদেশের দিকে বয়ে যাবে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর তা শক্তি হারাবে। তবুও ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়। তাই সতর্ক প্রশাসন।

কলকাতায় তাণ্ডব, তৈরি প্রশাসন

কলকাতায় তাণ্ডব, তৈরি প্রশাসন

রবিবার সকালে কলকাতায় পৌঁছবে ঘূর্ণিঝড় ‘বুলবুল'। তার গতিবেগ তখন থাকবে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। ঘূর্ণিঝড় ল্যান্ডফল হওয়ার পর এতটাই শম্বুক গতিতে এগোবে যে প্রায় ১২ ঘণ্টা তা তাণ্ডব চালাবে। তার জেরে কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকায় ক্ষতির আশঙ্কা থাকছে।

ঘূর্ণিঝড় বুলবুল আরও শক্তিধর

ঘূর্ণিঝড় বুলবুল আরও শক্তিধর

আলিপুর হাওয়া ইফিসের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, বর্তমানে বাংলার উপকূল থেকে মাত্র ৫৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে ‘বুলবুল'। ক্রমেই শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়। শেষ খবর পাওয়া পর্যন্ত আবহবিদরা জানিয়েছেন, ‘বুলবুল' ১২০ থেকে ১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে বাংলার উপকূলে। তারপর তা ঘুরে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের দিকে।

‘আয়লা’র স্মৃতি ফেরাল ‘বুলবল’

‘আয়লা’র স্মৃতি ফেরাল ‘বুলবল’

‘বুলবলে'র জেরে সতর্কতা জারি হয়েছে বাংলার জেলায় জেলায়। সুন্দরবন উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের মনে ফুটে উঠেছে আয়লার স্মৃতি। ‘বুলবুল'ও আয়লার রূপ নিতে পারে, এমনই আতঙ্ক গ্রাস করেছে তাঁদের। আবহবিদরাও এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না। কেননা দীর্ঘসময় স্থলভাগে অবস্থান করবে বুলবুল।

উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল ঝড়-বৃষ্টি

উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল ঝড়-বৃষ্টি

‘বুলবুলে'র জেরে উপকূলবর্তী জেলাগুলিতে প্রবল ঝড় ও অতিভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকই বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন জেলায়। আকাশের মুখ ভার। আবহাওয়া অফিসের খবর, শনিবার থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। রবিবারও সারাদিন বৃষ্টি চলবে। ঝড়ও বিধ্বংসী রূপ নেবে উপকূল অঞ্চলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+