মমতার শপথ অনুষ্ঠানে তারকা মেলা, একমঞ্চে তৃণমূল নেত্রীর সঙ্গে নীতীশ-লালু-অখিলেশ-কেজরিওয়াল
কলকাতা, ২৭ মে : তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক নির্বাচনী জয়ের পর এবার ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠাের সাক্ষী থাকতে চলেছে কলকাতা। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের বজ্র আঁটুনিতে রেড রোডে আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় ইনিংসের শপথ গ্রহণ হবে। একদিকে যেমন রাজনীতি জগতের হেভিওয়েটরা, তেমনই আসছেন শিল্পপতিরা। থাকছে গোটা টলিউড দুনিয়াই।
শপথ গ্রহণ অনুষ্ঠানের পর নবান্নে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কলকাতার পুলিশের গার্ড অফ অনারের পর, বিকেল সাড়ে চারটেয় বসবে প্রথম মন্ত্রিসভার বৈঠক। সেখানেই দফতর বন্টনের সিদ্ধান্ত নেওয়া হবে।

শপথ গ্রহণ অনুষ্ঠানের যাবতীয় লাইভ আপডেট দেখুন এখানে
দুপুর ১ টা ১৫ মিনিট : সম্পন্ন হল শপথ গ্রহণ অনুষ্ঠান।
দুপুর ১ টা ১১ মিনিট : একসঙ্গে এক মঞ্চে নীতীশ কুমার, লালু প্রসাদ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, ফারুক আবদুল্লা, কানিমোজিকে দেখা গেল।
দুুপুর ১ টা ৭ মিনিট : শ্যামল সাঁতরা,জাকির হুসেন, লক্ষ্মীরতম শুক্ল, ইন্দ্রনীল সেন প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন।
দুপুর ১ টা ৫ মিনিট : গিয়াসুদ্দিন মোল্লা, গুলাম রব্বানি, সন্ধ্যারানি টুডু, বাচ্চু হাঁসদা প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন।
দুপুর ১ টা ২ মিনিট : শশী পাঁজা, স্বপন দেবনাথ, মন্টুরাম পাখিরা, অসীমা পাত্র, সিদ্দিকুল্লা চৌধুরি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন।
দুপুর ১২ টা ৫৯ মিনিট : আশিস বন্দ্যোপাধ্যায়, জেমস কুজুর, তপন দাশগুপ্ত একসঙ্গে শপথ নিলেন।
দুপুর ১২ টা ৫৭ মিনিট : চন্দ্রনাথ সিংহ, সৌমেন মহাপাত্র, রাজীব বন্দ্যোপাধ্যায়, চূড়ামণি মাহাতো, মলয় ঘটক একসঙ্গে শপথ নিলেন।
দুপুর ১২ টা ৫৫ মিনিট : পূর্ণেন্দু বসু, রবীন্দ্রনাথ ঘোষ, অরূপ রায়, শান্তিরাম মাহাতো, ব্রাত্য বসু একসঙ্গে শপথ নিচ্ছেন।
দুপুর ১২ টা ৫৩ মিনিট : আবদুর রেজ্জাক মোল্লা, জ্যোতিপ্রিয় মল্লিক, শুভেন্দু অধিকারী, বিনয়কৃষ্ণ বর্মন, সাধন পাণ্ডে একসঙ্গে শপথ নিলেন।
দুপুর ১২ টা ৫১ মিনিট : ববি হাকিম, শোভন চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, গৌতম দেব, জাভেদ খান একসঙ্গে শপথ নিলেন।
দুপুর ১২ টা ৪৯ মিনিট : অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, অবনী জোয়ারদার একসঙ্গে শপথ নিলেন।
দুপুর ১২ টা ৪২ মিনিট : মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিতে মঞ্চে এলেন।
দুপুর ১২ টা ৪১ মিনিট : আনুষ্ঠানিকভাবে শুরু হল শপথগ্রহণ অনুষ্ঠান।
দুপুর ১২ টা ৩৯ মিনিট : মঞ্চে পৌঁছলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।
দুপুর ১২ টা ৩৪ মিনিট : উপস্থিত এসেল গোষ্ঠীর চেয়ারম্যান সুভাষ চন্দ্র।
দুপুর ১২ টা ৩২ মিনিট : সাধারণ মানুষ সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেছে।
দুপুর ১২ টা ২৮ মিনিট : এবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে পরিবর্তন। মুখ্যমন্ত্রী ছাড়া অন্য মন্ত্রীদের ১০ জন করে একটি করে দলে ভাগ করে শপথ নেওয়ানো হবে।
দুপুর ১২ টা ২৭ মিনিট : সিএবি সভাপতি তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এসেছেন।
দুপুর ১২ টা ২৫ মিনিট : রেড রোডে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ টা ৪৫ মিনিটে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন মমতা।
দুপুর ১২ টা ২০ মিনিট : রেড রোডে পৌঁছেছেন কেন্দ্রীয় দুই নেতা অরুণ জেটলি এবং বাবুল সুপ্রিয়।
দুপুর ১২ টা ৮ মিনিট : বিমানবন্দরে পৌঁছলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
দুপুর ১২ টা ৩ মিনিট : কলকাতায় এলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালু প্রসাদ।
-
ভোট ঘোষণার আগেই রাজ্য পুলিশে বড় রদবদল! একাধিক ইন্সপেক্টর ও ১২ থানার আইসি বদল নবান্নের -
মমতার মাস্টারস্ট্রোক! ভোট ঘোষণার ঠিক আগে পুরোহিত ও মুয়াজ্জিনদের ভাতা বাড়াল রাজ্য, কত? জানুন -
'কেউ কিছু পাবে না'! ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে মমতার ভাতা-ডিএ ঘোষণা নিয়ে কটাক্ষ শুভেন্দুর, কী বললেন? -
দুই দফায় রাজ্যে বিধানসভা নির্বাচন, জেনে নিন কোন জেলায় কবে ভোট -
কমিশন ও বিজেপি নারীবিরোধী, বাংলা-বিরোধী, মন্তব্য মমতার -
১৯২ আসনে বামফ্রন্টের প্রার্থী ঘোষণা, তালিকায় নবীন প্রবীণের মেলবন্ধন -
ভোটের দিনক্ষণ ঘোষণার পরই তৎপর বিজেপি, প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠক -
রাতারাতি বড় সিদ্ধান্ত! মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন, নতুন দায়িত্বে কারা? -
নন্দীগ্রামের সঙ্গে মমতার ভবানীপুরেও লড়বেন শুভেন্দু, বিজেপির প্রথম দফার তালিকায় প্রার্থী কারা? -
ভোটের দফাকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল, কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিজেপি -
নির্বাচন কমিশনের পদক্ষেপের সমালোচনায় তৃণমূল, স্বাগত জানাল বাম-বিজেপি -
রাজ্যে আমলা ও পুলিশের শীর্ষ স্তরে বদল আনল কমিশন, তুঙ্গে রাজনৈতিক তরজা







Click it and Unblock the Notifications