Mamata Banerjee: বিমাতৃসুলভ আচরণ, বাংলা ভাগের চক্রান্ত করা হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে। বাংলা সহ সমস্ত অবিজেপি রাজ্যগুলিকে বাজেটে বঞ্চনা করা হয়েছে। তা মানতে পারছি না। দিল্লি যাওয়ার আগে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধায়। শুধু তাই নয়, বাংলা ভাগের চক্রান্ত করা হচ্ছে বলেও এদিন তোপ দাগেন।
প্রথমে যাবেন না ঠিক করলেও আজ শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়েই দিল্লি উড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বৃহস্পতিবার সন্ধ্যার বিমানে দিল্লি যাওয়ার কথা ছিল তাঁর (Mamata Banerjee) ।

কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। হঠাত করে কেন বাতিল হয় তা নিয়ে শুরু হয় জোর জল্পনা। যদিও এই বিষয়ে একাধিক বিষয় সামনে আসে। তবে শেষমেশ রাজধানী উড়ে গেলেন প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)। তবে বিমান ধরার আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। যেখানে বাজেট সহ একাধিক ইস্যুতে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন।
বলেন, যাওয়ার কথা দিয়েছিলাম। তবে যা আচরণ...। বাজেটে বাংলা সহ অবিজেপি রাজ্যগুলির সঙ্গে বঞ্চনা করা হয়েছে। বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে। যা কখনই মেনে নেওয়া যায় না। এর বিরুদ্ধে সরব হব। পাশাপাশি বাংলা ভাগের চক্রান্ত করা হচ্ছে।
একদিকে পলিটিকাল থেকে শুরু করে ভৌগলিক ভাবে বাংলা এবং দেশকে টুকরো করে দেওয়ার চেষ্টা চলছে। কেন্দ্রীয় মন্ত্রী বাংলাকে ভাগ করার কথা বলছেন। এমনকি বিজেপি নেতারা ঝাড়খন্ড, বিহার এবং বাংলাকে ভাগ নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে। যার তীব্র সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এই বিষয়েও রাজধানীতে দাঁড়িয়ে সরব হবেন বলে মন্তব্য করেন।
#WATCH | West Bengal CM Mamata Banerjee says, "...I will protest against the political discrimination being done with Bengal in the Niti Aayog meeting. The attitude of their ministers and BJP leaders is such that they want to divide Bengal. Along with the economic blockade, they… pic.twitter.com/UDPCLcAYGH
— ANI (@ANI) July 26, 2024
অন্যদিকে নীতি আয়োগের বৈঠকেও যোগ দেওয়ার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই হিমন্ত সোরেনও যোগ দিচ্ছেন বলে দাবি তাঁর। তবে নীতি আয়োগের বৈঠকে বাংলার দাবিদাওয়া নিয়ে সরব হবেন বলে জানিয়েছেন। আর বলতে না দিলে প্রতিবাদ জানাবেন বলেও এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। বলে রাখা প্রয়োজন, আগামীকাল শনিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠক হবে। এই বৈঠক ইতিমধ্যে বয়কট করেছে একাধিক অবিজেপি রাজ্যের সরকার। বাজেটে বঞ্চনার বিরুদ্ধেই এই সিদ্ধান্ত ইন্ডিয়া ব্লকের নেতাদের। সেই বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস নেতারা। তাঁদের দাবি, বিজেপিকে খুশি করতেই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাচ্ছেন।
-
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে











Click it and Unblock the Notifications