মমতার প্রতিশ্রুতি মতো এবার দার্জিলিং-এও সচিবালয়, নতুন বছর শুরুর আগেই উদ্বোধনের সম্ভাবনা

মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিশ্রুতি মতো দার্জিলিং (Darjeeling)-এ মুখ্যমন্ত্রীর সচিবালয় (Chief Minister's Office) তৈরি হয়ে গিয়েছে। তবে এটিকে শাখা সচিবালয় হিসেবেই বলা হচ্ছে

মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিশ্রুতি মতো দার্জিলিং (Darjeeling)-এ মুখ্যমন্ত্রীর সচিবালয় (Chief Minister's Office) তৈরি হয়ে গিয়েছে। তবে এটিকে শাখা সচিবালয় হিসেবেই বলা হচ্ছে সরকারি তরফে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী জানিয়েছেন, ২৭ ডিসেম্বর দার্জিলিং যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিনই উদ্বোধন হতে পারে এই শাখা সচিবালয়ের।

রিচমন্ড হিলে তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী সচিবালয়

রিচমন্ড হিলে তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী সচিবালয়

মুখ্যমন্ত্রী সাধারণভাবে দার্জিলিং-এ গেলে রিচমন্ড হিলে গিয়ে ওঠেন। সেজন্য সেখানেই সচিবালয় তৈরি করা হয়েছে। রিচমন্ড হিলে পাহাড়ের গায়ে এই সচিবালয় তৈরি করা হয়েছে। এই সচিবালয়ে অফিসধর ছাড়াও রয়েছে কনফারেন্স রুম। একটি রান্নাঘরও রয়েছে সেখানে। এই মুখ্যমন্ত্রীর নির্দেশে এই সচিবালয় তৈরি করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর।

উদ্বোধন করতে পারেন ২৭ ডিসেম্বর

উদ্বোধন করতে পারেন ২৭ ডিসেম্বর

সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৭ ডিসেম্বর দার্জিলিং-এ যেতে পারেন। সেই সময় তিনি এই সচিবালয়ের উদ্বোধন করতে পারেন। বুধবার এই সচিবাচয় পরিদর্শন করেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রধান সচিব এবং দার্জিলিং-এর জেলাশাসক এস পুন্নাবালাম। সেখানেই মন্ত্রী জানিয়েছেন, ২৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রী দার্জিলিং সফর তরতে পারেন। সেদিনই যাতে এই সচিবালয়ের উদ্বোধন করা যায়, তার জন্য সরকারি পর্যায়ে প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী সফরে বেশ কিছু বৈঠক করতে পারেন

মুখ্যমন্ত্রী সফরে বেশ কিছু বৈঠক করতে পারেন

সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী এই সফরে প্রশাসনিক কাজের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারেন। পাহাড়ে একদিকে যেমন বিমল গুরুং-এর শক্তি বেড়েছে, অন্যদিকে অন্য বেশ কিছু গলের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এই সফরে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করতে পারেন। পাশাপাশি জিটিএ-র নির্বাচন করানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তও নিতে পারেন।

উত্তরবঙ্গের জন্য সচিবালয় রয়েছে উত্তরকন্যায়

উত্তরবঙ্গের জন্য সচিবালয় রয়েছে উত্তরকন্যায়

২০১১-য় রাজ্যে ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে উত্তরবঙ্গে সচিবালয় তৈরি সিদ্ধান্ত নেন। পরে শিলিগুড়ির কাছে ফুলবাড়িতে রাজ্যপ্রশাসনের উত্তরবঙ্গ সচিবালয় উত্তরকন্যার উদ্বোধনও করেন তিনি। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গেলে যেমন বিভিন্ন জেলা সেই জেলাপ্রশাসনকে নিয়ে বৈঠক করেন, ঠিক তেমনই উত্তরকন্যাতেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

ব্রিটিশের সময় থেকেই রাজভবন রয়েছে দার্জিলিং-এ

ব্রিটিশের সময় থেকেই রাজভবন রয়েছে দার্জিলিং-এ

বর্তমান রাজ্যপাল ধনখড়কে দীর্ঘ সময় দার্জিলিং-এ কাটাতে দেখা গিয়েছে। গতবছরে দীপাবলি সেখানেই কাটিয়েছিলেন রাজ্যপাল। একমাস ছিলেন। এই বছরেও গিয়েছিলেন সেখান। বেশ কিছুদিন কাটিয়েও এসেছিলেন। ঐতিহাসিক কারণে ব্রিটিশশাসন কালে দার্জিলিং-এ তৈরি হয়েছিল রাজভবন। কিন্তু পরবর্তী সময়ে সেখানে মুখ্যমন্ত্রীর আবাস কিংবা সচিবালয় বলে কিছু ছিল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+