ফের বিদেশ সফরে মমতা, বিশেষ সভায় বক্তব্য রাখার আমন্ত্রণ, কেন্দ্র কি এবার অনুমতি দেবে?

ফের বিদেশ সফরে মমতা, বিশেষ সভায় বক্তব্য রাখার আমন্ত্রণ, কেন্দ্র কি এবার অনুমতি দেবে?

ফের বিদেশ থেকে ডাক পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নেপাল থেকে ডাকা হয়েছে তাঁকে। একটি বিশেষ সভায় বক্তব্য রাখার জন্য নেপালে আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মোদী সরকার অনুমতি দিলে ১১ ডিসেম্বর তিনি কাঠমাণ্ডু যেকে পারেন। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই নেপাল সফরে যাবেন তিনি।

 কেন্দ্র কী এবার অনুমতি দেবে?

যদিও এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদেশ সফর বাতিল করতে হয়েছিল। কারণ মোদী সরকার অনুমতি দেয়নি। তারপরে আবার নেপাল থেকে আমন্ত্রণ পেয়েছেন তিনি। সব ঠিক থাকলে ১১ ডিসেম্বর নেপাল যাবেন তিনি।
সেখান থেকে ফিরেই ১২ ডিসেম্বর গোয়া যাওয়ার কথা তাঁর। গোয়ায় পরপর ২ দিন থাকবেন তিনি। একটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাঁরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের সঙ্গী হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই ভিন রাজ্যে সফর করতে শুরু করেছেন তিনি। প্রথমেই
দিল্লি গিয়েছিলেন তিনি। দিল্লি থেকে ফিরে আসার পর গোয়া সফরে যান তৃণমূল কংগ্রেস নেত্রী। তারপরেই আবার মুম্বই সফর সেরে এসেছেন এসেছেন তিনি। ত্রিপুরা এখনও যাওয়া হয়নি তাঁর। বারাণসীতেও যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। ২০২৪-র লোকসভা ভোটের আগে গোটা দেশে সংগঠনকে শক্তিশালী করতেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পার্টিকে ছড়িয়ে দিতে চাইছেন তিনি।

ভিনরাজ্যে সফরের মাঝে আবার জেলা সফরও করছেন তিনি। আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দুই দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ ও নদিয়ায় প্রশাসনিক বৈঠক করেন তিনি। গোয়া থেকে ফিরে এসে জঙ্গলমহল ও তারপর শিলং যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য মেঘালয়ে এখন প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেস। কারণ প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী মুকুল সাংমা ১২ জন কংগ্রেস বিধায়ককে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

আগামী ১৯ তারিখ কলকাতায় পুরভোট । পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে ভোট গ্রহন। তার আগে প্রচারে যোগ দেবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১৬ ডিসেম্বর বাঘাযতীন, বেহালায় জনসভা করার কথা রয়েছে তাঁর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+