সাগরদিঘির ফল নিয়ে উদ্বেগে মমতা, দলীয় নেতাদের কড়া বার্তা দিয়ে অন্তর্তদন্তের নির্দেশ তৃণমূল সুপ্রিমোর

সাগরদিঘিতে হারের কারণ অনুস্ধানে দলিয় নেতাদের কড়া নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

সাগরদিঘির ফলাফলে সিঁদুরে মেঘ দেখছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। কেন এমন ফলাফল হল সাগরদিঘিতে তা নিয়ে সোমবার ক্যাবিনেটে আলোচনা করেন তিনি। শুধু আলোচনা করাই নয় কোথায় ফাঁক রয়েছে দলের প্রচারে তা খতিয়ে দেখার জন্য দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার দায়িত্ব কয়েকজন বিশেষ নেতাকে দিয়েছেন তিনি।

সাগরদিঘিতে শাসক দলের হার

সাগরদিঘিতে শাসক দলের হার

জেতা কেন্দ্র হাতছাড়া হয়েছে সাগরদিঘিতে। তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে সেখানে জয়ী হয়েছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রণ বিশ্বাস। প্রথম থেকেই সেখানে এগিয়ে ছিলেন বায়রণ। তৃণমূল কংগ্রেস প্রার্থীর সঙ্গে বায়রণ বিশ্বাসের ভোটের ফারাক কয়েক হাজার। অর্থাৎ নেহাত কম ব্যবধানে সেখানে তৃণমূল কংগ্রেস হারেনি। আর সেটাই ভাবিতে তুলেছে শাসক দলকে। হঠাৎ করে তাই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

সিঁদুরে মেঘ দেখছেন মমতা

সিঁদুরে মেঘ দেখছেন মমতা

পঞ্চায়েত ভোটের আগে সাগরদিঘিতে শাসক দলের এই পরাজয়ে একদিকে যেমন নতুন করে আশার আলো দেখছে বিরোধী শিবির। ঠিক সেরকমই শাসক দলও এই হারে সিঁদুরে মেঘ দেখছে। সাগর দিঘিতে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থীর পরাজয় হয়েছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়। এই হারের নেপথ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব কাজ করেছে বলে অনুমান রাজনৈতিক গবেষকদের। অনেকে আবার মনে করছেন সংখ্যালঘু ভোটে ঘাটতি দেখা দিয়েছে শাসক দলের সেকারণেই সাগরদিঘিতে হার তৃণমূল কংগ্রেসের।

সাগরদিঘি নিয়ে বৈঠক

সাগরদিঘি নিয়ে বৈঠক

সাগরদিঘিতে এমন ফল হল কেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই নিয়ে ক্যাবিনেটে বৈঠক করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাবিনেটে এই নিয়ে আলোচনা করেছেন। সূত্রের খবর তিনি রীতিমত এই নিয়ে বৈঠক করেছেন। তাতে সংখ্যালঘুদের ভোট নিয়েও কথা বলেছেন তিনি। তিনি প্রশ্ন করেেছন, সংখ্যা লঘুদের জন্য অনেক কিছু করা হয়েছে। তারপরেও েকন এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

তদন্তের নির্দেশ

তদন্তের নির্দেশ

সাগরদিঘিতে কেন হারতে হল তার কারণ অনুসন্ধান করার নির্দেশ দিয়েছেন তিনি। তিনি বলেছেন আগামিদিনে কোথায় কোথায় ক্ষোভ? আদৌ কি ক্ষোভ আছে কোথাও? থাকলে কোথায় কোথায়? খুঁজে বার করতে এবার বিশেষ দায়িত্ব দেওয়া হল সিদ্দিকুল্লা চৌধুরী, জাকির হোসেন, সাবিনা ইয়াসমিন সহ বেশ কয়েকজনকে নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটে যে সাগরদিঘি ভোগাতে পারে তা নিয়ে আগে থেকেই সতর্ক করে দিয়েছেন তিনি।

ছবি সৌ:পিটিআই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+