Mamata Banerjee: গঙ্গাসাগরে অযথা ভিড় করবেন না, VIP-দের সাফ বার্তা মমতার
নতুন বছরের শুরুতেই রাজ্যে রয়েছে মেগা ইভেন্ট। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি িনয়ে এখনই তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে কী কী করা হবে তা নিয়ে কড়া িনর্দেশ তিনি দিয়েছেন প্রশাসনিক আধিকারীকদের।
এরই মধ্যে মেলায় ভিআইপি সমাগম নিয়েও বার্তা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, গঙ্গাসাগর মেলায় অসংখ্য পুণ্যার্থী আসেন প্রতিবছর। তাঁদের কোনও রকম অসুবিধা করা যাবে না। সেকারণে পাইলট কার নিয়ে ভিআইপিরা যেন বেশি ভিড় না করেন মেলায়।

জানুয়ারি মাসের ৮ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে মেলা। তবে মূল মেলা চলবে ১৪ এবং ১৫ তারিখ। এই দুই দিন সবচেয়ে বেশি ভিড় হয় গঙ্গাসাগরে। কারণ মকর সংক্রান্তির পুন্য স্নান এদিন হয়ে থাকে গঙ্গাসাগরে। সেদিন কপিল সূর্যোদয়ের শুভক্ষণে গঙ্গাসাগরে ডুব দিয়ে কপিল মুনির আশ্রমে পুজো দেন পুন্যার্থীরা।
মেলায় যাতে পুণ্যার্থীদের সমাগমে কোনও সমস্যা না হয় সেকারণে ২২৫০টি সরকারি বাস নামানো হচ্ছে। এছাড়া ২৫০টি বেসরকারি বাসও চলবে। থাকবে ৬টি বার্জ। প্রতিটি বার্জে ভেসেলের পাশাপাশি লাইফ জ্যাকেটেরও বন্দোবসত থাকবে। পুন্যার্থীদের সুরক্ষার কথা ভেবে জিপিএস ট্রাকারও বসানো হচ্ছে। ভিড় সামাল দিয়ে প্রয়োজনে অতিরিক্ত ১০টি ট্যুরিস্ট বাসও নামানো হবে।
এছাড়া কচুবেড়িয়া থেকে সাগর পর্যন্ত অতিরিক্ত ২০০টি বাস নামানো হবে। মেলার ভিড় সামাল দিতে অতিরিক্ত পুলিশ, স্বেচ্ছাসেবী, কোস্টাল গার্ড যেমন থাকছে তেমনই প্রশাসনিক নজরদারি এবং কন্ট্রোলরুমও থাকবে। ভিড় সামাল দিতে যাতে পুলিশ প্রশাসন স্বছন্দ থাকে সেকারণে ভিআইপিদের ভিড় না করার পরামর্শ দিয়েছেন তিনি। ভিআইপিরা পাইলট কার নিয়ে সেখােন গেলে ভিড়ের পাশাপাশি পুিলশকে সেদিকে বাড়তি নজর দিতে হয় তাতে সমস্যা বাড়ে।
শুধু রাজ্যের ভিআইপিরা নয় বাইরের রাজ্য থেকে ভিআইপিরা এলেও তাঁদের সাধারণ মানুষের মতোই গঙ্গাসাগরে যেতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাইলট কার িনয়ে যে তাঁরা মেলা প্রাঙ্গনে না আসেন। মেলা পুন্যার্থীদের জন্য অস্থায়ী হাসপাতালেও তৈরি থাকছে। তাতে ৩০০টি বেড থাকছে। এছাড়া ১০০টি অ্যাম্বুলেন্স রাখা হবে। কেউ বেশি অসুস্থ হলে যাতে সেখান থেকে তাঁদের শহরে নিয়ে যাওয়া যায় তার জন্য গ্রিন করিডোর তৈরি থাকবে। থাকবে ওয়ইফাই জোন। অন্যভাষাভাষীদের সুবিধার্থে সেই সব ভাষায় ট্রান্সলেটর থাকবে মেলাতে। ড্রোন, সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হবে। ১২ তারিখ থেকে পর পর তিনদিন আরতি হবে গঙ্গাসাগরে।












Click it and Unblock the Notifications