Mamata Banerjee Health Update: নি-ক্যাপ পরে হাঁটছেন, ফের কি প্রচারে বেরোতে পারবেন? কী পরামর্শ দিলেন চিকিৎসকরা
পায়ে-কোমরে চোট লেগেছে। কিন্তু এবার আর হাসপাতালে ভর্তি হননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। । এসএসকেএম হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পরে তিনি বাড়িতে চলে যান। চিকিৎসকরা গতকালই জানিয়েছিলেন তাঁর হাঁটুতে এবং কোমরে চোট রয়েছে।
গতকাল এসএসকেএম হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষাও হয়েছিল। গতকাল থেকে বাড়িতেই রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে এমআরআইয়ের পর যে সমস্যাগুলি ধরা পড়েছে তাতে হাঁটুতে জল জমেছে। নি-ক্যাপ পরে হাঁটা চলা করছেন তিনি। চিকিৎসকরা অবশ্য তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

হাঁটাচলা কম করতে বলা হেয়েছে তাঁকে। আগামী ১৫ দিন তাঁকে পুরো বিশ্রামে থাকতে বলা হয়েছে। প্রাথমিক পর্যায়ে চিকিৎসার পরে কেমন থাকে শরীর সেটা দেখার পরেই পরবর্তী চিকিৎসার পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন িচকিৎসকরা। তবে আর তিনি প্রচারে বেরোতে পারবেন বলে মনে হচ্ছে না।
একুশের ভোটের আগেও নন্দীগ্রামে আহত হয়েছিলেন তিনি। তাতে তাঁর পায়ের হাড়ে িচড় ধরেছিল। সেই ভাঙা পা নিয়েই তিনি হুইল চেয়ারে প্রচার করে বেড়িয়েছিলেন। কিন্তু এবার তিনি প্রচার করতে পারবেন বলে মনে হচ্ছে না। কারণ আগামী ১৫ দিন চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছে। হাঁটা চলা বেশি না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আর মাত্র কয়েক দিন পরেই পঞ্চায়েত ভোট। হাতে আর ১০ দিনের বেশি সময় নেই। ৮ জুলাই ভোট।
গতকাল জলপাইগুড়িতে প্রচার সেরে শিলিগুড়িতে ফিরছিলেন তিনি। পথে প্রচণ্ড খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে তাঁর কপ্টার। শেষে সেবকে সেনাবাহিনীর এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয় তাঁর কপ্টারের। সেখানেই কপ্টার থেকে নামতে গিয়ে পায়ে এবং কোমরে চোট পান মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। কলকাতায় পৌঁছেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে বাড়ি ফিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ি থেকেই বাকি চিকিৎসা তিনি করাবেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications