রাজ্যে আদানির বিনিয়োগ বাড়াতে কি বড় পদক্ষেপ? হলদিয়ায় নেতাদের গ্রেফতার নিয়ে 'স্পষ্টকথা' তৃণমূল নেতৃত্বের
শিল্প সংস্থাগুলিতে শ্রমিক সংগঠনের জুলুমবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স (zero tolerance) নীতি গ্রহণ করেছেন রাজ্যের তৃণমূল (Trinamool Congress) সরকার। মঙ্গলবার হলদিয়ায় (Haldia) জুলুমবাজির অভিযোগে তৃণমূলের শ্রমিক সংগঠনের দ
শিল্প সংস্থাগুলিতে শ্রমিক সংগঠনের জুলুমবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স (zero tolerance) নীতি গ্রহণ করেছেন রাজ্যের তৃণমূল (Trinamool Congress) সরকার। মঙ্গলবার হলদিয়ায় (Haldia) জুলুমবাজির অভিযোগে তৃণমূলের শ্রমিক সংগঠনের দুই নেতাকে গ্রেফতার করা হয়। তারপর এদিন সেখানে গিয়ে বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে বৈঠক করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এবং আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

জুলুমবাজির অভিযোগে গ্রেফতার একাধিক তৃণমূল নেতা
হলদিয়ায় ব্যাটারি প্রস্তুতকারক সংস্থা এক্সাইড ইন্ডাস্ট্রিজের তরফে এব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য তৃণমূলের শ্রমিক সংগঠনের হলদিয়া ইউনিটের সভাপতি তাপস মাইতি-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে জুলুমবাজির অভিযোগে।
সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আরও মারাত্মক। তিনি হলদিয়ার বিভিন্ন শিল্প সংস্থার অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতেন বলে, জানিয়েছেন স্থানীয় এক তৃণমূল নেতা।

দুই পদাধিকারী সাসপেন্ড
মঙ্গলবারের ঘটনার পরেই বুধবার হলদিয়ায় ছুটে যান রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এবং আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তাঁরা জানান, সংগঠনের হলদিয়া ইউনিটের সভাপতি তাপস মাইতি এবং দলের হলদিয়ার বিশেষ পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি হলদিয়ায় দলের বিশেষ পর্যবেক্ষকের পদটিও তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে তাপস মাইতির জায়গায় বসানো হয়েছে দলের বর্যীয়ান নেতা শিবনাথ সরকারকে।

৩৪ টি শিল্প সংস্থার সঙ্গে ৩ ঘন্টার বেশি বৈঠক
রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এবং আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন হলদিয়ায় সেখানকার ৩৪ টি বড় শিল্প সংস্থার সঙ্গে তিনঘন্টার বেশি বৈঠক করেন। সেই তালিকায় ইন্ডিয়ান অয়েল, টাটাস্টিল, হলদিয়া পেট্রোকেমিক্যাল এবং হিন্দুস্তান ইউনিলিভারের মতো সংস্থা ছিল বলে জানা গিয়েছে।
বৈঠকের পরে রাজ্যের আইনমন্ত্রী ময়ল ঘটক জানিয়েছেন, শ্রমিক সংগঠনগুলির কাজ হল শ্রমিক-স্বার্থ দেখা। তাঁরা সময়মতো বেতন পেলেন কিনা তা দেখা। তাই বলে শ্রমিক সংগঠন শিল্পসংস্থার অভ্যন্তরীণ কোনও বিষয়ে নাক গলাতে পারে না। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজনেস সামিটের আগে বড় পদক্ষেপ
রাজ্যে এপ্রিলে বসতে চলেছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি রিলায়েন্স গ্রুপের মুকেশ আম্বানিকে আমন্ত্রণ জানিয়েছেন। তাঁর আগে তৃণমূলের এই পদক্ষেপকে বড় পদক্ষেপ বলেই মনে করছে শিল্প মহল। ডিসেম্বরের শুরুতে গৌতম আদানি নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি তিনি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যোগ দেবেন বলেও জানিয়েছিলেন।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications