করোনার মোকাবিলায় প্রচুর সংখ্যায় বেসরকারি হাসপাতালের বেড অধিগ্রহণ মমতার সরকারের, সরকারি আদেশনামা জারি
করোনার মোকাবিলায় প্রচুর সংখ্যায় বেসরকারি হাসপাতালের বেড অধিগ্রহণ মমতার সরকারের, সরকারি আদেশনামা জারি
রাজ্যের মানুষের করোনার (coronavirus) চিকিৎসায় আরও বেসরকারি হাসপাতালের বেড (bed) অধিগ্রহণ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerejee) সরকার। এব্যাপারে এদিন এক আদেশনামা জারি করা হয়েছে। কোন বেসরকারি হাসপাতালের কতগুলি বেড অধিগ্রহণ করা হয়েছে, তাও জানিয়ে দেওয়া হয়েছে।

২৪ টি বেসরকারি হাসপাতালে ১৩৬৭ টি বেড অধিগ্রহণ
রাজ্যের ২৪ টি হাসপাতালের ১৩৬৭ টি বেড এদিন অধিগ্রহণ করেছে রাজ্য সরকার। এইসব হাসপাতালের সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে, অধিগ্রহণ করা বেডগুলিতে স্বাস্থ্যভবনের সুপারিশ মতো যেন রোগী ভর্তি করা হয়। রোগীদের সম্পর্কে বিস্তারিত জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোনও রোগীকে যদি স্বাস্থ্যভবন কিংবা জেলা স্বাস্থ্য দফতরের সুপারিশ ছাড়া ভর্তি করা হয়, তাহলে সেই সব রোগীকে বেসরকারি রোগী বলে গণ্যা করা হবে।

যেসব বেসরকারি হাসপাতালে বেড অধিগ্রহণ করা হয়েছে
এদিন সেবর বেসরকারি হাসপাতালে বেড অধিগ্রহণ করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে, দার্জিলিং-এর চ্যাং সুপার স্পেশালিটি হাসপাতাল ( ৩০), হাওড়ার নারায়না সুপার স্পেশালিটি হাসপাতাল (৫৮), উলুবেড়িয়ার সঞ্জীবন (২০০), পিয়ারলেস (৩০), আরএন টেগোর(৩০), বর্ধমানের ক্যামরি (৬৫), বজবজের জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (৬২), রায়গঞ্জে মিকি মেঘা (৫০)।

বেসরকারি হাসপাতালগুলিকে বেড় বাড়াতে বলা হয়েছিল
এর আগে রাজ্য সরকারের তরফে বেসরকারি হাসপাতালগুলিকে বেড বাড়াতে বলা হয়েছিল। পাশাপাশি মোট বেডের ৬০ শতাংশ করোনা রোগীদের জন্য সংরক্ষিত করতেও বলা হয়েছিল। বাকি ৪০ শতাংশ শয্যা আপতকালীন চিকিৎসা, ডে কেয়ার, জরুরি অস্ত্রোপচার এবং ডায়ালিসিসের জন্য রাখার কথা বলা হয়।

করোনায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি
সারা দেশের সঙ্গে এই রাজ্যেও প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। মঙ্গলবার প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে ১৬,৪০৩ জন আক্রান্ত হয়েছেন আগের ২৪ ঘন্টায়। করোনায় মৃত্যু হয়েছে ৭৩ জনের। অন্যদিকে সুস্থতার হারও কমে হয়েছে ৮৫. ৬১%। সব থেকে খারাপ অবস্থা কলকাতা ও উত্তর ২৪ পরগনার। এছাড়াও আরও ১০ টি জেলায় আক্রান্তের সংখ্যা ২৪ ঘন্টায় ৫০০-র বেশি। জেলাগুলি হল দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মালদহ এবং দার্জিলিং।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications