Mamata Banerjee: তালিকায় আরও দেড়লাখ প্রবীণ নাগরিক, খুব শীঘ্রই ঢুকবে টাকা! বড় সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee: বাংলার প্রবীন নাগরিকদের জন্য সুখবর। আরও দেড় লাখ প্রবীণ নাগরিককে বার্ধক্য ভাতা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পুজোর ছুটি প্রায় শেষের মুখে। আর তা খুললেই এই সংক্রান্ত কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। কিন্তু নতুন করে কারা পাবেন বার্ধক্য ভাতা? পুজোর আগেই এই সংক্রান্ত প্রয়োজনীয় সমস্ত সমীক্ষার কাজ শেষ হয়েছে।

আর সেই সমীক্ষার ভিত্তিতেই দেড় লাখ প্রবীণ নাগরিককে নতুন করে বার্ধক্য ভাতা দিতে চলেছে সরকার (Mamata Banerjee) । উৎসবের আবহে এহেন সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রত্যেক বছরই রাজ্য সরকার ভাতা দেওয়ার ক্ষেত্রে একটি সমীক্ষা চালায়। উপভোক্তারা ভাতা পাওয়ার যোগ্য কি না, ভাতা পাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি জীবিত আছে কিনা সমস্ত কিছু সমীক্ষার মাধ্যমে খতিয়ে দেখা হয়।

Mamata Banerjee

এমনকি ভাতা পান এমন উপভোক্তা বাংলাতেই আছেন কিনা সে বিষয়েও সমীক্ষা চালানো হয় রাজ্যের তরফে। একেবারে সরজমিনে পুরো বিষয়টি খতিয়ে দেখা হয়। এবারও সেই সমীক্ষা নবান্নের তরফে চালানো হয়। পুজোর আগে থেকে সেই সমীক্ষার কাজ শুরু হয় বলে বাংলা এক সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তাতে দেখা যায়, গত এক বছরে বহু উপভোক্তার মৃত্যু হয়েছে। এমনকি অনেকেই বাংলা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। ফলে অনেক খালি জায়গা তৈরি হয়েছে। আর সেখানেই দেড় লক্ষ উপভোক্তাকে বার্ধক্য ভাতার আওতায় আনা যাবে বলে সিদ্ধান্ত নবান্নের। আর এরপরেই এই বিষয়ে একেবারে জোরকদমে কাজ করেন সরকারি আধিকারিকরা।

পুরো প্রক্রিয়া নিয়ে যাতে কোনও প্রশ্ন না উঠতে পারে সেজন্য উপভোক্তার বাড়ি বাড়ি গিয়ে যাচাই পর্ব চলেছে বলে ওই সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন ওই আধিকারিক। শুধু তাই নয়, উপভোক্তাদের ছবি জিও ট্যাগিং করে সমীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বলে রাখা প্রয়োজন, রাজ্যের প্রায় এক কোটি মানুষ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পান। এমনকি বিশেষভাবে সক্ষমদেরও ভাতা হিসাবে এক হাজার টাকা করে দেওয়া হয়। পঞ্চায়েত দফতরের মাধ্যমে প্রায় ২০.১১ লক্ষ মানুষ বার্ধক্য, বিধবা পেয়ে থাকেন। একই ভাবে তালিকায় আছেন বিশেষভাবে সক্ষমরা। এক্ষেত্রে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের (এনএসএপি) অধীনে রাজ্যগুলিকে কেন্দ্র আর্থিক সাহায্য করে। যদিও তা খুবই কম বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। যা খবর, খুব শীঘ্রই বার্ধক্য ভাতা দেওয়ার কাজ শুরু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+