Singur Case: সিঙ্গুর আন্দোলনের মাশুল, টাটাদের মোটা টাকা জরিমানা মেটাতে হবে মমতা সরকারকে
সিঙ্গুর মামলায় জোর ধাক্কা রাজ্য সরকারের। েয সিঙ্গুর আন্দোলন থেকে উত্থান মমতা সরকারের সেই সিঙ্গুর আন্দোলনের জন্য এবার মোটা টাকা জরিমানা দিতে হবে মমতা সরকারকে। টাটা মোটরসকে ৭৬৬ কোটি টাকা দিতে হবে রাজ্য সরকারকে। এমনই নির্দেশ দিয়েছে আদালত।
সিঙ্গুরের ন্যানো কারখানা খুলতে না দেওয়ার জন্য টাটারা যে মামলা করেছিল। তাপ প্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছে তিন সদস্যের অরবিট্রাল ট্রাইব্যুনাল। শুধু ৭৬৬ কোটি টাকা দিতে হবে তাই নয় ২০১৬ সাল থেকে ১১ শতাংশ হারে সুদ দিতে হবে রাজ্য সরকারকে।

সিঙ্গুর আন্দোলনের কথা মনে আছে সকলের। সিঙ্গুরের টাটাদের ন্যানো গাড়ির কারখানার জন্য জমি দিয়েছিল বাম সরকার। সেসময় বাম সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কৃষকদের জমি কেড়ে কারখানা করার প্রতিবাদে আন্দোলন শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেস েনত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রতিবাদে অনশন ধর্না আন্দোলন শুরু করেছিলেন তিনি। টাটাকের সিঙ্গুরের ১০০০ একর জমি েদওয়ার প্রতিবাদে সেই আন্দোলন জাতীয় রাজনীতিতে পর্যন্ত প্রভাব ফেলেছিল।
শেষ পর্যন্ত ২০০৮ সালে সেই কারখানা তৈরির পরিকল্পনা বাতিল করে টাটা গোষ্ঠী। তার পরেই নির্বাচনে বাম সরকারের পতন ঘটে। রাজ্যে সরকার গড়ে তৃণমূল কংগ্রেস। এবং মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরে টাটাদেরক দেওয়া জমি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। আর টাটাদের বিকল্প জমি দেওয়ার কথা বলেছিলেন তিনি। কিন্তু টাটা মোটরস সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে গুজরাতে ন্যানো কারখানা তৈরি করে।
সেসময় মমতা সরকারের প্রস্তাব ফিরিয়ে উল্টে রাজ্য সরকারের কাছ থেকে ১৫৮ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দেয়েছিল টাটা মোটর। কারণ সিঙ্গুরে জমি অধিগ্রহণের জ্য বাম সরকার সেই পরিমাণ টাকা দিয়েছিল তারা। সেই সময় সুপ্রিম কোর্ট মমতা সরকারের পক্ষে রায় দিয়ে জানিয়েছিল বাম আমলে জমি অধিগ্রহণের পদ্ধতি বৈধ ছিল না। টাটারা সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে একটি মধ্যস্থকারী প্যানেলের সহায়তা চেয়েছিল।
বুঝবার সেই প্যালেনই মমতা সরকারকে ২০১৬ সাল থেকে সুদ সহ ৭৬৬ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ টাটা মোটরসকে দেওয়ার নির্দেশষ দিয়েছে। এবং ২০১৬ সাল থেকে ১১ শতাংশ হারে সুদ দিতে হবে। কাজেই এক কথা কেন্দ্রের বঞ্চনার মাঝে এই ট্রাইব্যুনালের নির্দেশ চাপে ফেলেছে মমতা সরকারকে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications