বিজেপি-বিরোধী জোটের রণকৌশল ঠিক করতে বৈঠক পাটনায়, মমতার সঙ্গী অভিষেকও

আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে রণকৌশল ঠিক করতে বিরোধী দলগুলি বৈঠক বসছে শুক্রবার। বিহারের রাজধানী পাটনায় সেই বৈঠকে বিজেপির বিরুদ্ধে কোন কৌশল অবলম্বন করবেন বিরোধীরা, তা নিয়েই আলোচনা হওয়ার কথা। আর এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সেনাপতি অভিষেককে নিয়েই হাজির থাকছেন।

বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ নেতা নীতীশ কুমার বিরোধী বৈঠক ডেকেছেন। এনডিএ ছাড়ার পর থেকেই তিনি কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের এক করতে বদ্ধপরিকর। আর সে অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শমতো তিনি দিল্লির পরিবর্তে পাটনায় বৈঠক ডেকেছেন। মাঝে আর মাত্র একটা দিন। শুক্রবার বিরোধী ঐক্য গড়তে বৈঠক হবে।

রণকৌশল বৈঠকে মমতার সঙ্গী অভিষেকও

মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিকেলেই অভিষেককে নিয়ে পৌঁছে যাবেন পাটনায়। এই বৈঠক নীতীশ কুমার ডাকলেও মধ্যমণি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে আবর্ত করেই এই বৈঠক হবে। যদিও রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের উপস্থিতিও এই বৈঠককে গুরুত্বশালী করে তুলেছে।

এর আগে কংগ্রেস নেতৃত্বের অনুপস্থিতির কারণেই বৈঠক পিছিয়ে যায়। কংগ্রেস নেতৃত্বের তরফে এবং ডিএমকে তরফে এই বৈঠক পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। সেইমতো ১১ জুনের বৈঠক পিছিয়ে ২৩ জুন হচ্ছে। এর ফলে বিজেপি বিরোধী জোট বৈঠতে কংগ্রেস নেতৃত্বের উপস্থিতি যে বিশেষ করে দরকার, তা প্রমাণিত।

বিজেপি-বিরোধী জোটের রণকৌশল বৈঠকে

কংগ্রেসের পক্ষে সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রাক্তন সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী যেমন থাকবেন, তৃণমূলের পক্ষে থাকবেন সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এই বৈঠকে রাহুল-মমতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা।

শুক্রবার ১১টায় নীতীশ কুমারের অ্যানে মার্গের সরকারি বাসভবনে এই বৈঠক হওয়ার কথা। নীতীশ কুমারের ডাকা বৈঠকে এনসিপি প্রধান শারদ পাওয়ার, ডিএমকে প্রধান স্ট্যালিন ছাড়াও প্রায় সমস্ত বিরোধী দলের প্রতিনিধি উপস্থিত থাকবেন। এই বৈঠকই ২০২৪-এর আগে জোটের রূপরেখা তৈরি করে দেবে।

বিজেপি-বিরোধী জোটের রণকৌশল বৈঠকে

কর্নাটক নির্বাচনে বিজেপিকে পর্যুদস্ত করার পর কংগ্রেসের পলে হাওয়া বইতে শুরু করেছে। এর আগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রাজ্যেও কংগ্রেস সাফল্য পেয়েছিল। এবার লক্ষ্য মধ্যপ্রদেশ দখল করা। সেইসঙ্গে রাজস্থান ও ছত্তিশগড় ধরে রাখার চ্যালেঞ্জও নিয়েছে কংগ্রেস। সেইসঙ্গে তারা চূড়ান্ত করতে চাইছে ২০২৪-এ কংগ্রেস নেতৃত্বাধীন জোটকে।

এখন দেখার তৃণমূল কংগ্রেস কতটা কংগ্রেসের সহযোগী হয়। সাম্প্রতিক সময়ে কংগ্রেসের বিরোধিতায় বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। গোয়া, ত্রিপুরা, মেঘালয় থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে কংগ্রেস ভেঙে তৃণমূল সুবিধা করে দিয়েছে বিজেপির। এখন লোকসভা নির্বাচনের জন্য তারা কী কৌশল নেয়, সেটাই ব্যক্ত হবে এই বৈঠকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+