মোদীর কথা শুনুন আপনার ইচ্ছা হলে, আমার ইচ্ছা হলে ঘুমোব, রাজনৈতিক যুদ্ধ লাগাবেন না’
মোদীর কথা শুনুন ইচ্ছা হলে, আমার ইচ্ছা হলে ঘুমোব, রাজনৈতিক যুদ্ধ লাগাবেন না’
করোনা ভাইরাস মোকাবিলায় দেশ একসঙ্গে সামিল এই বার্তা দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার রাত ন'টায় ৯ মিনিট বাড়ির আলো বন্ধ করে মোমবাতি-প্রদীপ কিংবা টর্চ জ্বালানোর বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই বার্তার প্রতিক্রিয়ায় মমতা সাফ জানালেন, রাজনৈতিক যুদ্ধ লাগাবেন না, যদি মনে হয় শুনবেন, না হলে শুনবেন না!

মোদীর কথার প্রতিক্রিয়ায়
মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকের প্রশ্ন শুনে কড়া সুরেই জানালেন, আপনার যদি ইচ্ছা হয় আপনি প্রধানমন্ত্রী কথা শুনে প্রদীপ জ্বালাবেন। আর আমার ইচ্ছা হলে আমি ঘুমোব। বিরক্তি প্রকাশ করেই মুখ্যমন্ত্রী এদিন এই প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওই বার্তার পরিপ্রেক্ষিতে।

প্লিজ, রাজনৈতিক যুদ্ধ লাগাবেন না
বিরক্তি ভরেই তিনি বলেন, আমি এখন করোনা ভাইরাসের সংক্রমণ সামলাবো নাকি আপনারা যে রাজনৈতিক যুদ্ধ লাগাতে চাইছেন তার উত্তর দেব। মুখ্যমন্ত্রী বলেন, প্লিজ, এখন অন্তত রাজনৈতিক যুদ্ধ লাগাবেন না। আপনাদের যদি মনে হয় প্রধানমন্ত্রী ভালো কথা বলেছেন, আপনারা শুনুন। আমার এখন ওসব কথায় নাক গলাতে ইচ্ছা করছে না।

জনতার কার্ফুর পর দিয়া জ্বালাও
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনতার কার্ফুর ঘোষণা করে হাততালি দিতে বলেন, যার সামনে যা থাকবে থালা, বাসন তা বাজাতে বলেন। এরপর ফের এদিন প্রধানমন্ত্রী আর্জি জানান, রবিবার রাত ন-টায় ৯ মিনিট চাইছি। ৯ মিনিট বাড়ির আলো নিভিয়ে মোমবাতি-প্রদীপ জ্বালান।

রাজনৈতিক সুড়সুড়ির চেষ্টা
মুখ্যমন্ত্রী অভিযোগ করে, রাজ্যের কোথাও কোথাও রাজনৈতিক সুড়সুড়ি দেওয়া চেষ্টা চলছে। কেউ কেউ বলছে, সব কেন্দ্র করে দিচ্ছে। কেন্দ্র একটা মাস্কও দেয়নি। রেশন দোকানে গিয়ে বলছে কেন্দ্র চাল দিচ্ছে। কেউ কেউ বলছে তৃণমূলের সিম্বল লাগিয়ে দেওয়া হচ্ছে। মমতা স্মরণ করিয়ে দেন, যেখানে তৃণমূলের সিম্বল লাগানো হচ্ছে সেখানে দলগতভাবে করা হচ্ছে। তিনি একাধারে রাজ্যের মুখ্যমন্ত্রী, একাধারে তৃণমূল সুপ্রিমো।












Click it and Unblock the Notifications