শীতলকুচি-কাণ্ডে নিহতদের পরিবারকে চাকরি দিলেন মমতা, আনন্দের পরিবারও পেল চাকরি

শীতলকুচি-কাণ্ডে নিহতদের পরিবারকে চাকরি দিলেন মমতা, আনন্দের পরিবারও পেল চাকরি

শীতলকুচিতে ভোটের দিন পাঁচ জনের নির্মম মৃত্যু হয়েছিল। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল চার ভোটারের। আর এবারই ভোটার হয়ে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন এক তরুণ, তাঁকেও প্রাণ হারাতে হয় নির্মমভাবে। এই পাঁচজনের পরিবার প্রতি একজনকে চাকরি দিল মমতার সরকার। বুধবার তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।

শীতলকুচি-কাণ্ডে নিহতদের পরিবারকে চাকরি দিলেন মমতা, আনন্দের পরিবারও পেল চাকরি

বুধবার কোচবিহারের ল্যান্সডাউন হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জেলাশাসক ও জেলা আরক্ষাধ্যক্ষের মাধ্যমে শীতলকুচি-কাণ্ডে নিহতদের পরিবারের একজনের হাতে স্পেশাল হোমগার্ডের নিয়োগপত্র তুলে দেওয়া হয়। জেলা তৃণমূলের সভাপতি পার্থপ্রতিম রায় ফেসবুকে ছবি তা আপলোড করেন।

চতুর্থ দফার ভোটের দিন শীতলকুচির ১২৬ নম্বর বুথে একদল দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় বছর ১৮-র যুবক আনন্দ বর্মনের। অভিযোগের তির ছিল তৃণমূলের দিকে। তা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত চার যুবকের সঙ্গে আনন্দ বর্মনের পরিবারেরও চাকরির বন্দোবস্ত করেন।

প্রথমে চাকরি নিতে অস্বীকার করেছিল আনন্দ বর্মনের পরিবার। তারপর জেলা তৃণমূলের সভাপতির সঙ্গে দেখা করে তাঁরা চাকরি নিতে সম্মত হন। এরপর এদিন মমতার প্রশাসন আন্দন বর্মনের পরিবারের একজন এবং অন্য চারজনের পরিবার প্রতি একজন করে সদস্যকে চাকরির নিয়োগপত্র দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+