Mamata Banerjee: বৃহত্তম অর্থনীতি হবে ভারত? অক্সফোর্ডের প্রশ্নে 'ভিন্নমত' মমতার; "আদৌও ভারতীয়?" পাল্টা সুকান্ত
Mamata Oxford Speech: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শেষে বেশ কয়েকটি প্রশ্নও করা হয় তাঁকে। যার মধ্যে অন্যতম ছিল, বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশ হিসেবে ভারত আত্মপ্রকাশ করবে কি না? প্রত্যুত্তরে মমতা বললেন, এমন অনেক কিছুই আছে যা ওই মঞ্চে তিনি বলতে পারবেন না। মুখ্যমন্ত্রীর 'ভিন্ন মতামত' নিয়ে পাল্টা সরব বিজেপি। মমতা আদৌ ভারতীয় কি না, সেই প্রশ্ন তুলে কটাক্ষ দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
অক্সফোর্ডে ভাষণপর্ব চলাকালীন অশান্তি কাটিয়ে বক্তৃতা শেষ করেন মমতা। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎকারে বসেন মমতা। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়, "বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ভারত। ইতিমধ্যেই ব্রিটেনকেও তারা ছাপিয়ে গিয়েছে। খুব শীঘ্রই পঞ্চম থেকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশেও পরিণত হবে ভারত। আমরা কি আশা করতে পারি, সম্ভবত ২০৬০ সালের মধ্যে ভারত বিশ্বের সবচেয়ে বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে?"

এনিয়ে তাঁর বলার এক্তিয়ার নেই স্বীকার করেও বেশ কতকগুলি কথা বলেই ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যুত্তরে বাংলার মুখ্যমন্ত্রী বললেন, "এপ্রসঙ্গে আমার একটু ভিন্ন মতামত রয়েছে। অনেক কিছু রয়েছে যা আমি এখানে বলতে পারব না। কোভিডের পর প্রত্যেক দেশ সমস্যার সম্মুখীন। পরিস্থিতি ততটাও ভালো নেই। অর্থনৈতিক টানাপোড়েন চললে কীকরে বৃহত্তম অর্থনীতি সম্ভব? আমরা আশা রাখতে পারি, স্বপ্ন দেখতে পারি। কিন্তু অনেককিছু নির্ভর করছে।"
মমতার এই জবাব না পসন্দ বিজেপির। উল্টে তাঁর এই জবাবে ভারতকে খাটো করা হয়েছে বলে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এক্স পোস্টে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত লেখেন, "বিদেশের মাটিতে ভারতের ভাবমূর্তি নষ্ট করলেন মমতা ব্যানার্জি। ওনার এই ভারত-বিরোধী অবস্থান প্রত্যেক বাঙালি তথা ভারতীয়ের জন্য লজ্জার। শুধু তাই নয়, সংবিধানের প্রতিও অপমান। এটা ফের প্রমাণিত হয়ে গেল মুখ্যমন্ত্রী হিসেবে আপনি ব্যর্থ। কিন্তু নিজেকে ভারতীয় বলতে লজ্জা করে না? আপনি কি আদৌও ভারতীয়?"
প্রসঙ্গত, লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার মাঝেই দর্শকাসন থেকে ধেয়ে আসে একের পর এক প্রশ্ন। ভাষণের তাল কেটে চরমে পৌঁছয় অশান্তি। প্রশ্নকর্তাদের অভিযোগ ছিল, টাটাকে সিঙ্গুর থেকে তাড়িয়েছেন মমতা, অথচ এখন মিথ্যাচার করছেন। পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, তিনি মিথ্যে বলছেন না। আরজি কর নিয়ে প্রশ্নেও মমতা বলেন, সেটি এখন বিচারাধীন রয়েছে। তবে এতটুকু মেজাজ হারাননি মমতা।
India has surpassed the UK to become the world's fifth-largest economy—a moment of pride for every Indian!
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) March 28, 2025
Yet, Mamata Banerjee is tarnishing India’s reputation on foreign soil. Her anti-India rhetoric is not only shameful for every Bengali and Indian but also an insult to the… pic.twitter.com/kKIoBQ0ATo
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications