সুখবর একুশের ভোটের মুখে, বিজ্ঞপ্তি জারি করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত মমতার সরকারের

একুশের আসন্ন ভোটের মুখে ফের কল্পতরু হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবার ভোকেশনা শিক্ষকদের বেতন বৃদ্ধির দীর্ঘদিনের দাবি মেনে নিল।

একুশের আসন্ন ভোটের মুখে ফের কল্পতরু হয়ে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবার ভোকেশনা শিক্ষকদের বেতন বৃদ্ধির দীর্ঘদিনের দাবি মেনে নিল। সোমবার ভোকেশনাল শিক্ষকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল রাজ্য।

কত বেতন বাড়ল ফিল্ড অফিসারদের

কত বেতন বাড়ল ফিল্ড অফিসারদের

মমতার সরকারের ঘোষণা অনুয়ায়ী ভোকেশনাল ফিল্ড অফিসারদের বেতন বেড়ে হচ্ছে ১২ হাজার টাকা। এঁদের বেতন ছিল সাড়ে ৬ হাজার টাকা। তেমনই অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অফিসারদের বেতন ৩ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে হচ্ছে ১১ হাজার টাকা। অ্যাসিস্ঠ্যান্ড ফিল্ড সুপারভাইজাররা পান ২ হাজার ৬০০ টাকা। এখন তা বেড়ে হচ্ছে ১০ হাজার টাকা।

টিচারদের বেতন কত বাড়ালেন মমতা

টিচারদের বেতন কত বাড়ালেন মমতা

রাজ্য জানিয়েছে, কন্ট্রাক্টচুয়াল টিচারদের বেতন বেড়ে হচ্ছে ১৩ হাজার ৫০০ টাকা। এতদিন এই কন্ট্রাক্টচুয়াল টিচাররা পেতেন ৯ হাজার টাকা। কন্ট্রাক্টচুয়াল ইনস্ট্রাকটারদের বেতন ৭ হাজার থেকে বেড়ে হচ্ছে ১০ হাজার ৫০০ টাকা। এছাড়া পলিটেকনিক অধ্যক্ষ ও অধ্যাপকদের অবসরের বয়স বাড়িয়ে ৬০ থেকে ৬৫ করা হয়েছে। এর আগে কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অবসরের বয়সও বাড়িয়ে ৬৫ করা হয়।

বিজেপির কড়া চ্যালেঞ্জ সামলাতে হবে তৃণমূলকে

বিজেপির কড়া চ্যালেঞ্জ সামলাতে হবে তৃণমূলকে

যে কোনওদিন ঘোষণা হয়ে যেতে পারে রাজ্যের বিধানসভা ভোট। এবার ভোটে বিজেপির কড়া চ্যালেঞ্জ সামলাতে হবে তৃণমূলকে। তাই নানা জনমুখী প্রকল্প নিয়ে মানুষের দরবারে হাজির হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধানের পর মা ক্যান্টিন চালু করে সমাজের একাংশের মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করেছেন।

সরকারি কর্মচারী ও শিক্ষকদের দিকে তাকাল রাজ্য

সরকারি কর্মচারী ও শিক্ষকদের দিকে তাকাল রাজ্য

এবারে রাজ্যের সরকারি কর্মচারী ও শিক্ষকদের দিকে তাকাল রাজ্যের সরকার। ক্ষোভ প্রশমিত করতে ভোকেশনাল শিক্ষক ও অফিসারদের বেতন বৃদ্ধি করল রাজ্য। পার্শ্বশিক্ষকদের বেতনও বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছিল মমতার সরকার। এবার ভোকেশনাল টিচার-অফিসারদের বেতন বাড়িয়ে বিজেপির মোকাবিলায় নামল রাজ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+