বাংলাকে বদনাম করার অপচেষ্টা চলছে! কেন্দ্রের কিট ছাড়াই পরীক্ষা পর্যাপ্ত, বার্তা মমতার
বাংলাকেবদনাম করার অপচেষ্টা চলছে! কেন্দ্রের কিট ছাড়াই পরীক্ষা পর্যাপ্ত, বার্তা মমতার
রাজ্যে পর্যাপ্ত পরীক্ষা হচ্ছে। একদিনে ৮৮৫ জনের পরীক্ষা হচ্ছে। কেন্দ্র যা কিট দিয়েছিলেন, তা ফেরত নিয়ে নিয়েছে। এই যে ব়্যাপিড টেস্ট কিট তুলে নেওয়া হল এটা কার দোষ? আইটিপিসিআরের নির্দেশে ত্রুটিপূর্ণ কিট তুলে নেওয়া হয়েছে। এখন কবে কিট পাঠাবে ঠিক নেই। তা বলে কিন্তু আমাদের টেস্ট থেমে নেই।

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে প্রশ্ন তোলেন, এই যে সময়মতে পরীক্ষা না হলে মৃত্যু হতে পারে, এর দায় কে নেবে? কেন্দ্রের সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, শুধু বাংলাকে বদনাম করার চেষ্টা হচ্ছে। কাজের কাজ কিছু হচ্ছে না। এক শ্রেণির সংবাদমাধ্যমকে শুধু বাংলার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।
মমতা আরও অভিযোগ করেন, পরীক্ষা করতে গেলে দুটি করে কিট লাগে, পাঠিয়েছিল একটি করে। ১৪ হাজার কিট প্রয়োজন, কেন্দ্র দিয়েছে মাত্র ২৫০০। তা সত্ত্বেও সমস্ত প্রতিকূলতা জয় করে বাংলায় পরীক্ষা হচ্ছে পর্যাপ্ত। ভয় পাওয়ার কিছু নেই। সব কিছুই নিয়ন্ত্রণে রয়েছে।
এদিন মুখ্যসচিব জানিয়ে দেন, প্রতিদিনই পরীক্ষা হচ্ছে। যেমন এদিন পরীক্ষা হল ৮৮৫ জনের। এদিকে মালদহে যে ৮৫ জনের পরীক্ষা হয়েছিল, তাদের করোনা ভাইরাসের সংক্রমণ নেই। তাঁদের পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছে। রাজ্যে মোট পরীক্ষা হয়েছে ৭০৩৭ জনের।
তিনি আরও জানান, রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ জন। এই মুহূর্তে রাজ্যে চিকিৎসাধীন ৩০০। এদিন করোনা সংক্রমণমুক্ত হয়েছেন ৬ জন। এই নিয়ে করোনা সংক্রমণমুক্ত হয়েছেন মোট ৭৯ জন।












Click it and Unblock the Notifications