Mamata Banerjee: 'বাংলাদেশের ঘটনার মতো এখানেও...', ভয়ঙ্কর আশঙ্কা প্রকাশ মমতার?
Mamata Banerjee: প্রধানমন্ত্রী পদ থেকে হাসিনার পদত্যাগের বেশ কয়েকদিন কেটে গিয়েছে। কিন্তু এখনও একাধিক ইস্যুতে উত্তাল বাংলাদেশ। কার্যত বাংলাতেও সেই অভুথানের আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরজি কর ইস্যুতে একেবারেও উত্তাল রাজ্য রাজনীতি। বিচারের দাবিতে লাগাতার আন্দোলনের পথে সাধারণ মানুষ।
জুনিয়ার চিকিৎসককে ধর্ষক করে খুনের ঘটনায় আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। যা নিঃসন্দেহে চাপ বাড়িয়েছে শাসকদল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর। এবার ইস্যুতে চাঞ্চল্যকর মন্তব্য প্রশাসনিক প্রধান (Mamata Banerjee) । রাত পোহালেই স্বাধীনতা দিবস।

আর তার আগে আজ বুধবার বেহালায় একটি অনুষ্ঠান যোগ দেন। আর সেখানে মুখ্যমন্ত্রী বলেন, 'ভাবছেন বাংলাদেশের ঘটনার মতো এখানেও সুযোগ বুঝে ক্ষমতা দখল করবেন'। আমি ক্ষমতা নিয়ে ভাবি না। এই বিষয়ে একযোগে বিজেপি এবং বিরোধী দলগুলিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বলেন, একটা ঘটনা নিয়ে কোথায় দুঃখ প্রকাশ করে শান্তি কামনা করা হবে। তা না করে রাজনীতি করতে রাস্তায় নেমেছে সিপিএম, বিজেপি। এর বিরুদ্ধে পাল্টা ময়দানে নামার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, রাম-বামের চক্রান্তের বিরুদ্ধে তৃণমূল নেতা-কর্মীদের ময়দানে নামতে হবে। এজন্য আগামী ১৭ তারিখ থেকে লাগাতার কর্মসূচির কথা ঘোষণা করলেন মমতা।
তিনি বলেন, সারা বাংলায় আগামী ১৭ তারিখ থেকে সারা বাংলায় মিছিলের ডাক দেন। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত বাম-রামের চক্রান্তের বিরুদ্ধে এই মিছিল করবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ব্লকে ব্লকে আগামী ১৮ তারিখ ধর্নার ডাক দেন। এরপর ১৯ তারিখে রাখি, সেদিন বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখি বন্ধন কর্মসূচির কথা বলেন তৃণমূল সুপ্রিমো। এমনকি ২০ অগাস্টও আন্দোলন হবে বলেও হুঁশিয়ারি।
এমনকি আরজি করের ঘটনায় মূল অভিযুক্তের ফাঁসির দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পথে নামার কথা বলেছেন। যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে উত্তাল হয় বাংলাদেশ। আর সেই আন্দোলন পরবরেতীকালে অন্য মাত্রা নেন। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলন তীব্র হয়। শেষমেশ পদত্যাগ করতে বাধ্য হন মুজিবকন্যা।












Click it and Unblock the Notifications