ফেট্টি বেঁধে বাংলা দখল করতে পারবে না বিজেপি! কালিদাস-কটাক্ষে বিঁধলেন মমতা

বিজেপির মেরুকরণের রাজনীতিকে দুরমুশ করে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বিধানসভায় অল আউট অ্যাটাকে যান বিজেপির বিরুদ্ধে।

বিজেপির মেরুকরণের রাজনীতিকে দুরমুশ করে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বিধানসভায় অল আউট অ্যাটাকে যান বিজেপির বিরুদ্ধে। রাজ্যপালের বাজেট ভাষণের জবাবি বক্তৃতায় এদিন প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন বিরোধীরা। তার উত্তরে মুখ্যমন্ত্রী এদিন আক্রমণাত্মক ভূমিকা নিলেন।

বিজেপিকে নিশানা মমতার

বিজেপিকে নিশানা মমতার

একইসঙ্গে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে নিশানা করে তিনি বলেন, নেতারা গুলি চালানোর নির্দেশ দিচ্ছেন, তাহলে আর কর্মীরা কী করবেন! তিনি প্রকারান্তরে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহকেই নিশানা করেন। উল্লেখ্য, দিল্লির ভোটে হারের পর অমিত শাহের ব্যাখ্যা ছিল, কু-কথায় ক্ষতি হয়ে থাকতে পারে।

টিগ্গাবাবু আপনার পার্টিকে বলুন

টিগ্গাবাবু আপনার পার্টিকে বলুন

মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরে এদিন বলেন, আপনি যদি গুলি চালানোর পর বলেন, তাহলে আর কী হয়। এদিন মুখ্যমন্ত্রী সরব হন নাগরিকত্ব ইস্যুতে। একেবারে বিজেপি বিধায়কের নাম করে মমতা বলেন, টিগ্গাবাবু আপনার পার্টিকে বলুন, বাংলা কিন্তু উত্তরপ্রদেশ নয়। এখানে সিএএ করতে দেব না। এনপিআর যাতে না হয় তার জন্য লড়ব।

কালিদাসের ডাল কাটার মতো

কালিদাসের ডাল কাটার মতো

মমতা এদিন বিজেপিকে কটাক্ষ করে বলেন, এই যে এনআরসির ডেটা উড়ে যাওয়ার কথা বলছে, বিষয়টা আসলে কালিদাসের ডাল কাটার মতো হয়ে যাচ্ছে না। মনোজ টিগ্গাবাবু আপনাদের দল জায়গায় জায়গায় লোক পাঠাচ্ছে ডেটা তুলতে। মনে রাখবেন, কেউ ফেট্টি বেঁধে বাংলা দখল করতে পারবে না।

এককাল থেকে বনবাসী আমি

এককাল থেকে বনবাসী আমি

এদিন বিধানসভাতে ধর্মান্তরকরণ ইস্যুতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, এককাল থেকে বনবাসী আমি, সব খবর রাখি। আদিবাসীদের ধর্ম বদলানোর চেষ্টা করবেন না। আপনাদের অর্থমন্ত্রী চা বাগান অধিগ্রহণের কথা বলেছিলেন। কিন্তু একটা চা বাগানও অধিগ্রহণ করেননি। তারপর এলআইসির অংশীদারিত্ব অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। এই তো পরিস্থিতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+