Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mamata Banerjee: 'আগে একটা বালতি উল্টে দেখাক..', বিজেপিকে কেন এমন চ্যালেঞ্জ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: 'আগে একটা বালতি উল্টে দেখাক..', বিজেপিকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট সন্ত্রাসে আহত তৃণমূল কর্মীদের দেখতে আজ বুধবার এসএসকেএমে যান তিনি। আহতদের সঙ্গে কথা বলে চেক তুলে দেন। আর এরপরেই সাংবাদিক বৈঠক থেকে বিজেপি চ্যালেঞ্জ ছুঁড়লেন প্রশাসনিক প্রধান ( west Bengal CM)।

আগামী কয়েকমাসের মধ্যে পড়ে যাবে তৃণমূল সরকার ( Tmc Govt) ! এমনকি হঠাত করে বিধায়করা যদি সমর্থন তুলে নেয় তাহলে সরকারের থাকা নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন বঙ্গ বিজেপি নেতারা। শুধু তাই নয়, আগামী পাঁচমাসের মধ্যে এই রাজ্যের সরকার পড়ে যাবে। গ্যারেন্টি দিয়ে এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শুধু তাই নয়, এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সুকান্ত মজুমদার বলেন, ''সরকার পাঁচ মাস, ছ'মাস যখন খুশি পড়ে যেতে পারে। এমনকি বিধায়কদের সমর্থন থাকবে না বলেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত করেন বিজেপির রাজ্য সভাপতি।

Mamata Banerjee

শুধু তাই নয়, রাজ্যে ৩৫৬ কিংবা ৩৫৫ ধারা জারি করা নিয়েও একের পর এক চাঞ্চল্যকর দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এমনকি এই বিষয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের উপরও চাপ বাড়াচ্ছে বঙ্গ নেতারা। আর এহেন দাবি ঘিরেই জোর রাজনৈতিক তরজা। সত্যিই আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে কোনও রাজনৈতিক অঘটন ঘটবে?

জোর জল্পনা রাজ্য-রাজনীতিতে। আর এই প্রসঙ্গেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করলে পাল্টা বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। তাঁর কথায়, "আগে একটা বালতি উল্টে দেখাক, তার পর সরকার উল্টোনোর কথা বলবে।'' তোমাদের সরকার ইতিমধ্যে উল্টে গিয়েছে।

শুধু তাই নয়, কাল থেকে ভয়ে কাঁপছে বলেও এদিন মন্তব্য প্রশাসনিক প্রধান। মঙ্গলবারই বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি জরুরি বৈঠকে বসেন। আর এই বৈঠক থেকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি নতুন নাম 'ইন্ডিয়া' দেওয়া হয়েছে।

আর সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, এর আগে বঙ্গ সফরে এসে সরকার পড়ে যাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন অমিত শাহ। লোকসভার পরেই সরকার পড়ে যাবে বলে দাবি করেন তিনি।

অন্যদিকে আজ ভোট সন্ত্রাসের প্রতিবাদে শহরে বিশাল মিছিল করে বঙ্গ বিজেপি। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''যাদের কোনও কাজ নেই, কর্ম নেই, শুধু হিংসা, কুৎসা করা কাজ তারা আর কী করবে?"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+