বিজেপি বিদায়ের কাউন্টডাউন শুরু করে দিলেন মমতা, সোশ্যাল মিডিয়ায় বার্তা সারা দেশকে
জানুয়ারি মাসে ব্রিগেডে মহা সমাবেশ হবে। তৃণমূলের সেই মঞ্চকে বিজেপি বিরোধিতার মঞ্চ হিসাবে ব্যবহার করতে চলেছেন নেত্রী।
ব্রিগেডের মঞ্চ থেকে বিজেপি হটাওয়ের ডাক দেবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আর রাখঢাক না করে সরাসরি ঘোষণা করে দিলেন তিনি। জানুয়ারি মাসে ব্রিগেডে মহা সমাবেশ হবে। তৃণমূলের সেই মঞ্চকে বিজেপি বিরোধিতার মঞ্চ হিসাবে ব্যবহার করতে চলেছেন নেত্রী। স্পষ্ট করে দিয়েছেন তিনি।
|
মমতা টুইটারে লিখেছেন বিভিন্ন ভাষায়। তার মধ্যে সবার আগে রয়েছে বাংলা। রয়েছে ইংরেজি, হিন্দি সহ দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষাও।
|
মমতা ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছেন। লিখেছেন কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সমাবেশের বাকী আর মাত্র ৬০ দিন।
|
তবে কাউন্টডাউন ব্রিগেড সমাবেশের নয়, বিজেপি সরকারের বিদায় ঘণ্টা বাজানোর। সেই লক্ষ্যেই এগোচ্ছেন মমতা। স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী।
|
মমতা লিখেছেন, দেশের উন্নতি কল্পে ব্রিগেডের মহামঞ্চে বিজেপি সরকারের বিদায় ঘণ্টা বাজাবেন তিনি। ব্রিগেডের মঞ্চ থেকেই যে সারা দেশ থেকে বিজেপিকে সরানোর অঙ্গীকার করবেন তাও জানিয়ে দিয়েছেন নেত্রী।
|
ঘটনা হল, বিজেপি বিরোধিতায় সারা দেশে সবচেয়ে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের বিভিন্ন আঞ্চলিক দলগুলিকে একজোট করার চেষ্টা করছেন তিনি। বিভিন্ন আঞ্চলিক দল মমতাকে তাদের জোটনেত্রী হিসাবে মানতেও শুরু করে দিয়েছে।
|
দক্ষিণের দলগুলি কাছাকাছি আসতে শুরু করেছে। তামিলনাড়ুর ডিএমকে, কর্ণাটকের জেডিএস হোক অথবা অন্ধ্রপ্রদেশের টিডিপি - সব দলগুলি বিজেপি বিরোধিতায় একজোট হয়েছে।
|
উত্তরেও আম আদমি পার্টি, বিহারে আরজেডি সহ বিভিন্ন দল বিজেপি বিরোধিতায় এক ছাতার তলায় আসতে রাজি। এই অবস্থায় সকলকে একজোট করার কাজ শুরু করে দিলেন মমতা। জানুয়ারি থেকেই শুরু হবে যাবে লোকসভার লড়াই। ফের স্পষ্ট করে দিলেন নেত্রী মমতা।












Click it and Unblock the Notifications