ইতিহাস বিকৃতিতে মোদী সরকারকে তুলোধনা মমতার, প্রশ্নে বিজেপির দেশপ্রেম

জাতীয় ইতিহাস কংগ্রেসের সভাতেও বিজেপির বিরুদ্ধে রণং দেহি মূর্তি ধরলেন মমতা। তিনি বলেন, ‘এই সরকার নাথুরাম গডসেকে দেশপ্রেমিক সাজাতে চাইছে। ইতিহাস বিকৃত করতে চাইছে বিজেপি।

'দেশের ইতিহাস বিকৃত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি।' জাতীয় ইতিহাস কংগ্রেসের মঞ্চ থেকেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। শুক্রবার নজরুল মঞ্চে জাতীয় ইতিহাস কংগ্রেসের সভাতেও বিজেপির বিরুদ্ধে রণং দেহি মূর্তি ধরলেন মমতা। তিনি বলেন, 'এই সরকার মহাত্মা গান্ধীকে নয়, নাথুরাম গডসেকে দেশপ্রেমিক সাজাতে চাইছে। ইতিহাস বিকৃত করতে চাইছে বিজেপি। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই ইতিহাস বদল করা হচ্ছে।'

ইতিহাস বিকৃতিতে মোদী সরকারকে তুলোধনা মমতার, প্রশ্নে বিজেপির দেশপ্রেম

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 'ক্ষমতায় থাকি বা না থাকি, আমরা সংবিধানকে সম্মান করি। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে সম্মান করি। কিন্তু এখনকার কেন্দ্রীয় সরকারকে দেখছি, এরা সংবিধান-ইতিহাস কিছুই মানে না। এরা কোনও কিছুরই পরোয়া করছে না। দেশপ্রেম দেখাতে গিয়ে দেশের ইতিহাসকেই বিকৃত করে দিচ্ছে। এমনকী জাতির জনক মহাত্মা গান্ধীকেও এরা দেশপ্রেমিক হিসেবে মর্যাদা দিচ্ছে না। তাঁর হত্যাকারীকেই দেশপ্রেমিক ভাবছে।'

ইতিহাস বিকৃতিতে মোদী সরকারকে তুলোধনা মমতার, প্রশ্নে বিজেপির দেশপ্রেম

এ প্রসঙ্গেও কেন্দ্রের বিজেপি সরকার বাংলার প্রতি বঞ্চনা করছে বলে অভিযোগ মমতার। তিনি বলেন, 'বাংলাকে বাদ দিয়ে ইতিহাস সম্পূর্ণ হতে পারে না। কিন্তু বাংলাকে বাদ দিয়েই ইতিহাস তৈরি করতে চাইছে নরেন্দ্র মোদীর সরকার।' শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এসব করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সাংঘাতিক প্রবণতা রুখতে হবে। আর এ প্রসঙ্গেই তিনি আরও বলেন, 'যদি এইসব তলতে তাকে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কী শিখবে!'

ইতিহাস বিকৃতিতে মোদী সরকারকে তুলোধনা মমতার, প্রশ্নে বিজেপির দেশপ্রেম

শুধু মমতাই নন, জাতীয় ইতিহাস কংগ্রেসের সভাপতি কৃষ্ণমোহন শ্রীমালীও নিশানা করেন কেন্দ্রের সরকারকে। ইতিহাস নিয়ে এনডিএ সরকারের সমালোচনা করেনও জাতীয় ইতিহাস কংগ্রেসের সভাপতি। শাসকদলের দৃষ্টিভঙ্গি নিয়েই তিনি প্রশ্ন তুলে দেন। ইতিহাসকে অন্যভাবে লিখলে, সেটা আর ইতিহাস থাকে না বলে সমালোচনা করেন কৃষ্ণমোহন শ্রীমালী। কেন্দ্রের সরকারের

স্বৈরাচারী ও দলতন্ত্র নিয়েও সমালোচনা করেন তিনি।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় সরকারের সমালোচনার পর পাল্টা মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মিথ্য কথা বলছেন বলে। তিনি পাল্টা ইতিহাস নিয়ে রাজনীতির অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+